ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

করোনায় আক্রান্ত কমলেও বেড়েছে মৃত্যু

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:৫৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ ৩০২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনার সংক্রমণ দিন দিন উর্ধমুখী হচ্ছে। মৃত্যু ও আক্রান্ত বাড়ছে ধারাবাহিকভাবে। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৬৩ জন। তাতে মৃত্যু বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৩৪৫ জনের মৃত্যু হল।

একই সমযে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৩৮৪০ জন। বর্তমান আক্রান্তর সংক্যা ৮ লাখ ৪১ হাজার ৮৭ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার এ তথ্য জানায়। এখন পর্যন্ত দেশে করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৪১ হাজার ৮৭ জন। মৃত্যু সংখ্যা ১৩ হাজার ৩৪৫ জনের। সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৬ হাজার ৪৬৬ জন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮৭১ জনের নমুনা পরীক্ষা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৪ শতাংশ। এর আগের দিন এটি ছিল ১৬ দশমিক ৬২ শতাংশ।

বুধবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে সরকারি-বেসরকারি ৫২৮টি পরীক্ষাগারে ২৫ হাজার ৭৭১টি নমুনা সংগ্রহ হয়েছে। এর মধ্যে ২৪ হাজার ৮৭১টি নমুনা পরীক্ষা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় করোনায় সনাক্তের হার ১৫ দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত সনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ।

প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯২ দশমিক ৩২ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

মৃত ৬৩ জনের মধ্যে ৪৫ জন পুরুষ ও ১৮ জন নারী। তাদের মধ্যে ৫৫ জন হাসপাতালে ও ৮ জন বাড়িতে মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, তাদের মধ্যে ষাটোর্ধ্ব ব্যক্তি রয়েছেন ৩১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ৭ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ৭ জন, ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে ১ জন, ১১ থেকে ২০ বছর বয়সের মধ্যে ১ জন রোগী রয়েছেন।

২৪ ঘণ্টায় সর্বাধিক ২০ জন রোগী সনাক্ত হয়েছে খুলনা বিভাগে। ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ১৩ জন, বরিশালে ৩ জন, সিলেটে ২ জন, রংপুরে ২ জন, ময়মনসিংহে ২ জন রোগী সনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়তে থাকে।

সারা বিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩৮ লাখ ৩৩ হাজারের বেশি মানুষের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :