ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

জানাজা প্রমাণ করে না কফিনে জিয়ার মরদেহ ছিল : সেতুমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১ ২৯৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

জিয়ার জানাজায় হাজারো মানুষের সমাগম থাকলেও কফিনে মরদেহ ছিল কি না, সে সন্দেহ থেকেই যাচ্ছে। মানুষ একজন প্রেসিডেন্টের জানাজা পড়েছে, কিন্তু কফিনে যে মরদেহ ছিলো

কিনা তাতো দেখেনি। পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হকের জানাজায়ও হাজারো মানুষের উপস্থিতি থাকলেও কফিনে তো তার মরদেহ ছিল না।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ড শীর্ষক’ আলোচনায় অনলাইনে যোগ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তথা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

কাদের বলেন, হাজার লোক জানাজা পড়া আর কফিনে মরদেহ থাকা এক নয়। কফিনে জিয়াউর রহমানের মরদেহ ছিল না। বিএনপি সত্যকে গোপন করে রাখতে পারবে না। ইতিহাসে সত্যকে পাশ কাটিয়ে যাওয়া যায়, কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না।

কাদের বলেন, চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে গিয়ে যে মারামারি করল বিএনপি, তারা জানে না যে সেখানে জিয়ার কবর নাই, জিয়া নাই ওখানে, জিয়ার মরদেহ নাই? তারা তো ভালোই জানে। তাহলে এত নাটক করে কেন? খালেদা জিয়াও ভালোভাবে জানে।

তিনি আরও বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যেতে চায়, ঘোলা পানিতে মাছ শিকারী একটি চক্র। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দেশের অগ্রযাত্রা টিকিয়ে রাখতে সকলকে সতর্ক থাকতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রহমতুল্লাহ, অ্যালামনাই

অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জানাজা প্রমাণ করে না কফিনে জিয়ার মরদেহ ছিল : সেতুমন্ত্রী

আপডেট সময় : ০৪:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১