ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

ঢাকার পথে ভারতের উপহারের আরও ৪০টি অ্যাম্বুলেন্স

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ০৮:৪১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১ ৩৫৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কভিড মহামারিতে স্বাস্থ্যসেবার সহায়তার অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশকে ১০৯টি লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেবার ঘোষণা দেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ভারত-বাংলাদেশ মৈত্রীর ৫০ বছরপূর্তী অনুষ্ঠানে

যোগ দিতে চলতি বছরের ২৭ মার্চ ঢাকা সফর করেন  নরেন্দ্র মোদি। এসময়ে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সের চাবি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন শ্রী নরেন্দ্র মোদি।

এরই ধারাবাহিকতায় প্রথম চালানে ৩১টি লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স ১৭ আগস্ট বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের কাছে হস্তান্তর করেন। অ্যাম্বুলেন্সের পাশাপাশি প্রায়

২০০ মেট্রিক টন মেডিকেল সামগ্রী, বিভিন্ন মাপের অক্সিজেন সিলিন্ডার উত্যাদও হস্তান্তর করেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।


হস্তান্তর অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, নিকটতম প্রতিবেশির মধ্যে বাংলাদেশ প্রথম। যে কোন সহায়তার অংশিদার হিসেবে ভারত বাংলাদেশের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন এই কূটনৈতিক।

ভারতের তথা নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি পূরণে আরও ৪০টি অ্যাম্বুলেন্স এখন ঢাকার পথে পেট্রাপোলে রয়েছে। অ্যাম্বুলেন্সগুলোতে মুমুর্যু রোগী বহনের সকল রকমের সাপোর্ট রয়েছে। করোনার পরিস্থিতি স্বাভাবিক হলেও এই অ্যাম্বুলেন্সগুলো স্বাস্থ্যসেবায় ব্যবহার করা যাবে।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের তরফে জানানো হয়, পরবর্তী চালানের ৪০টি অ্যাম্বুলেন্স এখন পেট্রাপোলে এসে পৌছেছে। বেনাপোল স্থল শুল্ক  চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর এগুলো বৃহস্পতিবার ঢাকার পথে রওনা  দেবে।  বাকি ৩৮টি অ্যাম্বুলেন্স সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় পৌঁছুবে বলে আশা করা যাচ্ছে।

এই অ্যাম্বুলেন্সগুলি কোভিড মহামারী মোকাবিলায় বাংলাদেশ সরকারের ব্যাপক প্রচেষ্টাকে সমর্থন করার উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। এই উপহার বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ জনগণের সহায়তার জন্য ভারতের অব্যাহত এবং দীর্ঘমেয়াদী অঙ্গীকারেরই প্রতিফলন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :