ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

সর্বোচ্চ অবস্থানে ডিএসই-সিএসইর সূচক

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১ ২৬৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাইল ছবি

সূচক ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে

করোনার চোখ রাঙানিকে পদদলিত করে শেয়ার বাজার আকাশচুম্বি। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার সূচক ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে।

ডিএসইর ইতিহাসে প্রথমবারের মতো ডিএসইএক্স সূচক ৬ হাজার ৮৬২ দশমিক ৪১ পয়েন্ট পৌঁছেছে। একইভাবে ডিএস-৩০ ও ডিএসই শরিয়াহ সূচকও সর্বোচ্চ স্থানে পৌঁছে অতীতের রেকর্ড ভেঙে নতুন রেকর্ডের নজির গড়েছে।

পাশাপাশি সিএসইর সিএএসপিআই সূচক ২০ হাজার পয়েন্টের মাইলফলক স্পর্শ করে রেকর্ড গড়েছে। আর প্রধান সূচক সিএসইএক্সও নতুন রেকর্ড গড়েছে। সোমবার উভয় শেয়ারবাজারে

টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমলেও সিএসইতে বেড়েছে।

এদিন ডিএসইর প্রধান ডিএসইএক্স সূচক ২০ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৬২ দশমিক ৪১ পয়েন্টে, যা ডিএসইর ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান। এর আগের

রবিবারও ডিএসইএক্স সূচকটি ৬ হাজার ৮৪১ দশমিক ২৩ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিল।

একইভাবে ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে সোমবার দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৯ দশমিক ৯৪ পয়েন্টে। যা ডিএসইর ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান।

একইভাবে ডিএসই শরিয়াহ সূচক ৭ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৮৭ দশমিক ৩২ পয়েন্টে, এটিও ডিএসইর ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান। দিন শেষে ডিএসইতে ৩৭৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে

১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। ডিএসইতে গতকাল ২ হাজার ৭৭৪ কোটি ৮১ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৮ কোটি টাকা বেশি।

অন্য শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ৪৯ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৯৯২ দশমিক ০২ পয়েন্টে। যা সিএসই ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান।

আর সার্বিক সিএএসপিআই সূচক ৭৯ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ১ দশমিক ৩১ পয়েন্টে, যা সিএসইর ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান।

এদিন সিএসইতে ৩৩০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। দিন শেষে সিএসইতে ১০১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২ কোটি টাকা বেশি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সর্বোচ্চ অবস্থানে ডিএসই-সিএসইর সূচক

আপডেট সময় : ০৬:৩৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১