ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

ডাঙ্গায় করোনা-ডেঙ্গু : তিস্তা-পদ্মা-যমুনার জলে দু’কুল প্লাবিত

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ১২:৫০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১ ২৯৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

উজানের পাহাড়ি ঢল আর অতিবর্ষণে নদনদীর জল বেড়েই চলছিলো। তখন থেকেই আশঙ্কা ঘুরপাক খাচ্ছিল। করোনা পরিস্থিতিতে মানুষ যখন নাকাল, ঠিক সেই মুহূর্তে ডাঙ্গায় করোনা-ডেঙ্গু  আর নদনদীতে জল। তিনে মিলে কঠিন পরিস্থিতির মুখোমুখি মানুষ।

তিস্তা, পদ্মা আর যমুনা ফণা তুলে কূল প্লাবিত করে চলেছে। এ অবস্থায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আভাস মিলছে।

বৃহস্পতিবার জল উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সুরমা ছাড়া দেশের সব নদ-নদীর জল বাড়ছে। যমুনা, তিস্তা, পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি আশঙ্কা।

২৪ ঘণ্টায় তিস্তা নদীর জল আরও বৃদ্ধি পেতে পারে। উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকাভুক্ত নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় দেশের মধ্যাঞ্চলের রাজবাড়ী ও ফরিদপুর জেলার নিম্নাঞ্চলগুলোর বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

যমুনা নদীর মথুরা ও আরিচা পয়েন্টের এবং পদ্মা নদীর সুরেশ্বর পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, তিস্তার জলডালিয়া পয়েন্টে

বিপৎসীমার ১৬ সেন্টিমিটার, পদ্মার রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে ২৬ সেন্টিমিটার, গড়াই নদীর কামারখালী পয়েন্টে বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের ওড়িশা ও কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলে গিয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় ছাড়াও ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে

দমকা থেকে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।

জল উন্নয়ন বোর্ড বলছে, তাদের পর্যবেক্ষণাধীন বিভিন্ন নদ-নদীর ১০৯টি স্টেশনের মধ্যে বৃহস্পতিবার জলের সমতল বেড়েছে ৬৭টিতে। তিনটি স্টেশনের জলের সমতল অপরিবর্তিত, কমেছে ৩৮টি স্টেশনে, তিনটি নদীর জল বিপৎসীমার ওপরে। বাংলাদেশের উত্তরে এবং

তৎসংলগ্ন ভারতীয় রাজ্যগুলোতে বৃষ্টিপাত বাড়ছে। অসম, মেঘালয়, দার্জিলিং, পশ্চিমবঙ্গে (জলপাইগুড়ি) বৃষ্টিপাত আরও বাড়ার আভাস রয়েছে। এক্ষেত্রে বাড়বে পারে ব্রহ্মপুত্র-যমুনার জলও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডাঙ্গায় করোনা-ডেঙ্গু : তিস্তা-পদ্মা-যমুনার জলে দু’কুল প্লাবিত

আপডেট সময় : ১২:৫০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১