ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

বাংলাদেশ থেকে আফগান যাওয়ার বিষয়টি নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১ ২৯৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

তালেবানের ডাকে কিছু সংখ্যক বাংলাদেশি আফগান গিয়েছে, এমন তথ্য নাকচ করে দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তালেবানের উত্থানে বাংলাদেশে জঙ্গি মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কা নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গোয়েন্দাদের কঠোর নজরদারি রয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে মাদক ও নিরাপত্তা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তালেবানের দখলে থাকা আফগানিস্তানে বাংলাদেশিদের যাওয়ার বিষয়টি অমূলক, অবাস্তব।

বাংলাদেশ থেকে আফগানিস্তানের দূরত্ব ১ হাজার কিলোমিটার। আর সে দেশের সঙ্গে বিমান চলাচলসহ সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। সুতরাং সেখানে বাংলাদেশ থেকে কারও যাওয়ার

সুযোগ নেই। আলোচনায় আসছে বাংলাদেশি আফগান গিয়েছেন, এ বিষয়ে মন্ত্রী বলেন, এগুলো অমূলক, মন্ত্রী মনে করছেন, সন্দেহ থেকেই হয়তো তারা এটা বলছেন। যেখানে সকল যোগাযোগ

বন্ধ সেখানে কি হেঁটে হেঁটে গিয়েছেন তারা? আমার সেখানেই প্রশ্ন যে যারা বলছেন তারা হয়তো চিন্তা না করেই বাস্তবতার কথা না ভেবেই বলেছেন।

আফগান শরণার্থীদের আশ্রয় দেয়ার বিষয়ে মন্ত্রী বলেন, আমরা তো এমনই রোহিঙ্গা শরণার্থী, পাকিস্তান শরণার্থী নিয়ে আছি। কাজেই আফগান শরণার্থী আমাদের কাছে কোনো প্রসঙ্গ নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :