ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

শর্ত প্রত্যাহার ভারতে প্রবেশে লাগবে না স্বরাষ্ট্র মন্ত্রকের ছাড়পত্র

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২১:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১ ২৭৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

সীমান্ত বন্ধ থাকালীন বিশেষ বিবেচনায় চিকিৎসার জন্য ভারত যাতায়তে স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদনের প্রয়োজন হতো। সোমবার থেকে তার আর প্রয়োজন হবে না। শর্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ সংক্রান্ত আদেশ শুক্রবার বেনাপোল ইমিগ্রেশনে পৌঁছেছে।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রের খবর, করোনা প্রাদুর্ভব রুকতে বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের ছাড়পত্র নিয়ে চিকিৎসা নিতে কোন বাংলাদেশি যাত্রীকে ভারত যেতে অনুমতি দেওয়া

হতো। সম্প্রতি ভারতীয় দূতাবাস বাংলাদেশি যাত্রীদের জন্য ভারতীয় ভিসা অফিস খুলে দেওয়ায় ভারত ভ্রমণের উপর আরোপিত শর্ত প্রত্যাহার করেছে।

ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, স্বরাষ্ট্র মন্ত্রকের প্রত্যায়নপত্র প্রদানের শর্ত তুলে নেওয়ায় বেনাপোল দিয়ে ভারতগামী যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে শর্তানুযায়ী ভারত

ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যেক যাত্রীকে কোভিড-১৯ নেগেটিভ সনদ অবশ্যই ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিকট প্রদান করতে হবে।

ভারত থেকে দেশে ফেরার সময় দূতাবাস থেকে ছাড়পত্র আনতে হবে। শর্তানুযায়ী ভারত ফেরত যাত্রীদের মধ্যে যাদের দুটি টিকা নেওয়া রয়েছে, তাদের দেশে ফিরে কোয়ারেন্টাইনে থাকতে হবে

না। তবে যারা একটি টিকা গ্রহণ করেছেন তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনার কথা জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :