ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

ফের ১০ নম্বর পিলারে ফেরির ধাক্কা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:০০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১ ২৭৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফের ১০ নম্বর পিলারে ফেরির ধাক্কা। শুক্রবার সকাল ৮টা নাগাদ কাকলী নামের কে-টাইপ ফেরিটি শিমূলিয়া ঘাটের উদ্দেশ্যে বাংলাবাজার ঘাট থেকে ছাড়ে। পদ্মাসেতুর নিচ দিয়ে অতিক্রমের সময় সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। ফেরিতে থাকা যাত্রীদের কোনো

ক্ষয়ক্ষতি হয়নি না হলেও আতঙ্ক ছড়ায়। বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে জানান, পদ্মার সেতুর পিলারে ধাক্কা লাগার বিষয়টি

শুনেছেন। তবে বিস্তারিত জানেন না। ফেরিটি সকালে বাংলাবাজার ঘাট থেকে কিছু যানবাহন ও যাত্রী নিয়ে শিমুলিয়ার উদ্দেশে রওনা দিয়েছিল।

এ ব্যাপারে মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) জাকির হোসেন সংবাদমাধ্যমকে জানান, বাংলাবাজার ঘাট থেকে শিমূলিয়ায় যাবার পথে ফেরি কাকলী প্রবল স্রোতের কারণে ১০ নম্বর পিলারে ধাক্কা খেয়েছে বলে শুনেছি। তবে এতে তেমন কোনো ক্ষতি হয়নি।

এর আগে গত সোমবার ৯ আগস্ট সন্ধ্যায় ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় ২০ জন যাত্রী আহত হন। গত ২৩ জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ৭ নম্বর

পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহ জালাল। তাতে প্রায় ২০ জন যাত্রী আহত হন। সবগুলো ফেরিই বাংলাবাজার থেকে শিমুলিয়া যাওয়ার পথে এ ধাক্কার ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :