ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

চলতি মাসেই চীন থেকে আসছে আরও ৫০ লাখ ডোজ টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:৫৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১ ৩২৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনার প্রাদুর্ভাব রুখতে বিভিন্ন দেশ থেকে টিকা সংগ্রহ করে চলেছে বাংলাদেশ। এর মধ্যে চীন থেকে চলতি মাসের ১৫ আগস্টের মধ্যেই পৌছাবে আরও ৫০ লাখ ডোজ টিকার চালান। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবার সাংবাদিকদের জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৭ আগস্ট থেকে চলছে করোনার গণ টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় টিকা পেয়েছেন দেশের ৩০ লাখের বেশি মানুষ। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১০ থেকে ১৫ আগস্টের মধ্যে কোভ্যাক্স থেকে আরো ৩৪ লাখ টিকা পৌঁছাবে। চীন থেকে কেনা ১০ লাখ টিকা পৌঁছাবে এবং

আরও ১০ লাখ চীন থেকে আমাদের উপরহার হিসেবে দেবে। মোট ৫৪ লাখ টিকা আগামী ১৫ আগস্টের মধ্যে আমরা পেয়ে যাব। এতে সুবিধা হবে টিকার কার্যক্রম যে বেগে চলছে সেটা বজায় রাখতে পারব। যেসব কিনেছি, চীন থেকে এ মাসে আরো ৫০ লাখ টিকা দেবে।

তিনি বলেন, কোভ্যাক্স থেকে যা পাই, একসঙ্গে অনেক পাই না। এজন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে চীনের সঙ্গে আলোচনা করে আরো ছয় কোটি টিকার অনুমোদন সরকার দিয়েছে। চীনও সেই অনুমোদন দিয়েছে। এখন আমরা চুক্তির পর্যায়ে আছি। অর্থনৈতিক কমিটিতে গিয়ে পাস

হয়ে যাবে। এই টিকা আসলে টিকা কার্যক্রম অনেক জোরদার হবে। চীন সেপ্টেম্বরে এক থেকে দেড় কোটি টিকা, অক্টোবরে দুই কোটি ৩০ লাখ ও নভেম্বরে দুই কোটি ৩০ লাখ দেবে। পাশাপাশি

কোভ্যাক্সের ভ্যাকসিন আসবে। ফাইজারের টিকাও পাওয়ার কথা ৬০ লাখ। আমরা আশা রাখি ভারতের কাছে যে টিকা রয়ে গেছে তা পাবো। কিন্তু এখনও কোনো রকমের কনফার্ম তারিখ দেয়নি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা ২১ কোটি টিকার কথা বলেছিলাম। এরমধ্যে নতুন করে ছয় কোটি। ২১ কোটির মধ্যে তিন কোটি চীনের ছিল। এই তিন কোটি বাদে আরো চার কোটি যোগ হলো। কারণ

যারা প্রতিশ্রুতি দিয়েছে তারা তো টিকা নাও দিতে পারে। এজন্য আমরা টিকার সংখ্যার বাড়াচ্ছি। যেখান থেকে পাওয়ার সম্ভবনা বেশি দেখছি সেখানে কথা বলছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :