ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

টিকা নিয়ে বিএনপি নেতাদের অপপ্রচার জনস্বার্থবিরোধী বললেন তথ্যমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১ ২১৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

টিকা নিয়ে বিএনপি নেতারা যে অপপ্রচার চালাচ্ছেন তা জনস্বার্থবিরোধী এবং এটি দেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সম্প্রচার ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তনি বলেন, করোনা থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়ই হলো টিকা দেওয়া এবং মাস্ক পরা। সরকার গণটিকা কার্যক্রম শুরু করেছে। বিএনপি নেতারা এটা নিয়েও সমালোচনা করছেন।

জনগণ যাতে টিকা গ্রহণ থেকে বিরত থাকেন সেজন্য তারা অপপ্রচার চালান। সরকারের টিকা কার্যক্রম দলমত নির্বিশেষে সবার জন্য। অথচ সরকার দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যাতে মানুষকে টিকা নিতে উদ্বুদ্ধ করা হয়।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের জন্য দীর্ঘদিন লকডাউন দিয়ে রাখা কোনও সমাধান নয়। জীবিকাকে সচল করার জন্য সরকার বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে অবশ্যই মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মানতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :