ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনা অন্য রকম হয়ে যেতো: নাঈম হাসান আদ্-দ্বীনের কোটি টাকার চাপ উপেক্ষা করে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা যৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত বিজিবি-বিএসএফ, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক

গণটিকা সফল করতে ক্যাম্পেইনের নির্দেশ শেখ হাসিনার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১ ২৭৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণটিকা সফল করতে ক্যাম্পেইনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের বিশেষ সভা

করোনা মোকাবিলায় সরকারের গণটিকা কার্যক্রম সফল করতে দেশজুড়ে মানুষকে সচেতনতামূলক প্রচারণা চালাতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে দলের ঢাকা মহানগর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের বিশেষ সভায় ওবায়দুল কাদের এ কথা জনান।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক তথা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রীর নির্দেশ তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, আগামী ৭ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত সারা দেশে করোনা মোকাবিলায় গণটিকা কার্যক্রম চালানো হবে। এই গণটিকা কার্যক্রম সফল করার জন্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সর্বস্তরের

নেতা-কর্মীকে সারা দেশে ক্যাম্পেইন চালানোর নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে এই গণটিকা কার্যক্রম চালানো হবে। এই কার্যক্রমে আওয়ামী লীগ ও

সহযোগী সংগঠনের কর্মীদের নিজে টিকা নিতে হবে এবং মানুষকে টিকা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইন চালাতে হবে। এটা আমাদের দলের নেত্রীর নির্দেশ।

তিনি বলেন, করোনা সংক্রমণ বেড়েই চলেছে। সবার প্রতি আহ্বান সরকার ঘোষিত বিধি-নিষেধ মেনে চলতে হবে। করোনা মোকাবিলার পাশাপাশি মানুষের জীবন-জীবিকা রক্ষায় সরকারের নেওয়া পদক্ষেপ সফলভাবে সম্পন্ন করা হলেও বিএনপি নেতারা বরাবরের মতো মিথ্যাচার চালিয়ে

যাচ্ছেন। আগস্ট মাস এলেই বিএনপির গাত্র দাহ বেড়ে যায়। ইতিহাসকে অস্বীকার করতে চায়, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে তারা।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের স্বীকারোক্তিতেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়ার জড়িত থাকার কথা বেড়িয়ে আসে। খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশের

অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তার কন্যা শেখ হাসিনা দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি,

আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ সভায় আরও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গণটিকা সফল করতে ক্যাম্পেইনের নির্দেশ শেখ হাসিনার

আপডেট সময় : ০৩:০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১