ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

ঢাকায় পৌছালো জাপানের আরও ৬ লাখ ডোজ টিকা

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ০৫:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১ ৩৬০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

“তিন দফায়  ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিলো জাপান। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ  ডোজ টিকা দেবে” 

একের পর এক টিকার চালান পৌছাচ্ছে ঢাকায়। দেশে টিকার উৎপাদনের বিষয়টিও থেমে নেই। অচিরেই চীনের সিনোফার্মের সঙ্গে  যৌথভাবে টিকার উৎপাদনে হাত লাগাবে বাংলাদেশ।

পৃথিবীর যেখানেই টিকা মিলবে, সেখান থেকেই টিকা সংগ্রহের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা হবে।

টিকা সংগ্রহের জন্য টাকার কোন ঘাটতি নেই। দেশের মানুষকে রক্ষায় শেখ হাসিনার এই ঘোষণা শক্তি যুগিয়েছে দেশের আমজনতাকে। এরই মধ্যে সাতদিনে ১ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ নিয়ে মাঠে নেমেছে সংশ্লিষ্টরা।

টিকা নিয়ে আগামীতে আর কোন সমস্যা থাকবে না বলে আগেই জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

এরই মধ্যে দফায় দফায় টিকার চালান আসছে বাংলাদেশে। জাপান, চায়না, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে। রাশিয়ার সঙ্গে যৌথভাবে বাংলাদেশের টিকা উৎপাদনের বিষয়টিও ফলপ্রসূ

আলোচনায় রয়েছে। বেইজিংয়ের সঙ্গে ঢাকা যে যৌথ টিকা উৎপাদনে যাচ্ছে, সেই চুক্তি খসরাও স্বাস্থ্যমন্ত্রকে। এখন যাচাই-বাচাই করে চূড়ান্ত করা পালা।

মঙ্গলবার জাপান থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আরও ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা পৌঁছেছে ঢাকায়। এদিন অপরাহ্নে টিকা বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল

আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপানের কাছ থেকে উপহার হিসেবে মিলেছে এই টিকা।

জাপানের স্থানীয় সময় সোমবার রাত সোয়া ৯টায় নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো বিমান টিকার চালান নিয়ে ঢাকার পথে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস সোমবার সন্ধ্যায় ফেসবুক পেজে এ তথ্য জানায়।

এর আগে ৩১ জুলাই জাপান থেকে আসে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা। তার আগে ২৪ জুলাই প্রথম দফায় জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় পৌঁছে। এ নিয়ে

তিন দফায় বাংলাদেশে ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিলো জাপান। সব মিলে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :