ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

পদ্মাসেতুর পিলারে ফেরির ধাক্কা চার সদস্যের তদন্ত কমিটি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১ ৩০২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে, চলতি মাসেই এ নিয়ে ৩টি ফেরি সেতুর পিলারে আঘাতের ঘটনা ঘটলো

শুক্রবার মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাট তেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসছিলো রো রো ফেরি শাহজালাল পদ্মা সেতুর ১৭ নম্বর খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাড়ে। এ সময় ফেরিতে

ছোটবড় মিলিয়ে ৩৩টি যানবাহন। সজোরে ধাক্কার জেরে একটির সঙ্গে আরেকটি যানবাহনের ধাক্কা লাগে।

আর ফেরিতে ছিল প্রায় হাজার দু’য়েক যাত্রীর। তারা ধাক্কা সামলাতে না পেরে পড়ে গিয়ে কমবেশি আঘাত পান। অনেকে ভয়ে কান্নাকাটি শুরু করেন। এদের মধ্যে ২০ জন জখম হয়েছেন। তছনছ হয়ে গেছে ফেরির ভেতরের ক্যান্টিন।

ফেরি চালক আব্দুর রহমান জানান, ফেরির ইলেকট্রনিক সার্কিট ব্রেকার পড়ে যাওয়ায় স্টিয়ারিং বিকল হয়ে যায়। তবে দ্রুত ঠিক হলেও এর আগেই প্রবল স্রোতে ফেরটির সমানের অংশ পদ্মা

সেতুর খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। তবে ভাগ্যক্রমে বেঁচে যান যাত্রীরা। আঘাতটি পানির লেভেলের নিচে হলে ফেরিটি ডুবে যেতে পারতো।

বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম জানান, বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার পথে রো রো ফেরি পদ্মাসেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ফেরির সমানের অংশে বড় ধরনের ছিদ্র হয়ে গিয়েছে।

পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে, চলতি মাসেই এ নিয়ে ৩টি ফেরি সেতুর পিলারে আঘাতের ঘটনা ঘটলো। নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর পিলারের সঙ্গে ফেরি শাহজালালের সংর্ষের ঘটনা তদন্তে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিসি।

দুর্ঘটনার পর ঘটনা তদন্তে বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামানকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করা হয়। অন্য সদস্যরা হচ্ছেন, বিআইডব্লিউটিএর

পরিচালক (নৌসংরক্ষণ) এম শাহজাহান, এজিএম (মেরিন) আহমেদ আলী এবং এজিএম (ইঞ্জিনিয়ারিং) রুবেলুজ্জামান।

কমিটিকে তিন দিনের  মধ্যে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান বরাবর তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :