ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

ঢাকায় পৌঁছালো মডার্নার আরও ৩০ লাখ ডোজ টিকা

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ১০:৪৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১ ২৮৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘জুলাই মাসে বাংলাদেশে আসছে  আরও ১ কোটি ২৯ লাখ ডোজ টিকা’ 

কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্র মডার্নার উপহাওরের ৩০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছালো। সোমবার রাত ৯টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ১৮টি ফ্রিজার ভ্যানে করে এই ৩০ লাখ ডোজ টিকা নিয়ে যাওয়া হবে। এর মধ্যে ১৫টি ফ্রিজার ভ্যান যাবে ধামরাই সংরক্ষণাগারে এবং বাকি তিনটি যাবে তেজগাঁওয়ের ইপিআই সংরক্ষণাগারে।

টিকা রিসিভ করার পর রাত ১০টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে এক সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আগামী মাসে আরও ১ কোটি ২৯ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসবে।

ইতোমধ্যে সরকার ৩০ বছর বয়সীদের করোনা ভ্যাকসিন নিবন্ধন শুরু পদক্ষেপ গ্রহণ করেছে। পর্যায়ক্রমে বয়সের সীমা আরও কমানো হবে। যাতে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের পড়ুয়ারা করোনা ভ্যাকসিন দিতে পারে। এরপর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আরও ৪০টি আইসিও বেড নির্মাণ হবে। এসময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এর আগে, শনিবার টুইটারের মাধ্যমে আরও ৩০ লাখ মডার্নার টিকা উপহারের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

তিনি জানান, করোনা প্রতিরোধে বিশ্বের দেশগুলোকে টিকা সরবরাহে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ। এর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ২৫ লাখ মডার্নার টিকা উপহার দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :