ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ চুক্তি: বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার ৫ জেলায় বন্যার আভাস: মৌলভীবাজারে আকস্মিক বন্যা, হাজারো মানুষ পানিবন্দি যুদ্ধ নয়, কৌশলে চাপ: ইরানকে ঘিরে দীর্ঘমেয়াদি নৌ-অবরোধের নতুন হিসাব ঢাকাকে ‘ক্লিন–গ্রিন’ নগরী গড়তে সরকারের বহুমাত্রিক পরিকল্পনা দেশজুড়ে কালবৈশাখীর দাপট: স্বস্তির বৃষ্টি, সঙ্গে ভোগান্তি ও সতর্কতা জব্বারের বলীখেলায় ইতিহাস: হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাঘা শরীফ উত্তরাঞ্চলে অতিবৃষ্টির শঙ্কা: সিলেট-সুনামগঞ্জে সাময়িক বন্যার পূর্বাভাস বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী উদ্ভাবকদের স্বীকৃতি ও সুরক্ষায় আধুনিক ব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা

৫০০ হিজড়াকে করোনার টিকা দেওয়ার  উদ্যোগ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪২:২০ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১ ৬২২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগৃহিত

হিজড়ার ৫০০ সদস্যকে প্রাথমিক অবস্থায় করোনার টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে হাসিনা সরকার। বাংলাদেশের বাণিজ্যিক নগরী চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ এই মানবিক উদ্যোগ হাতে নিয়েছে। ২২ নভেম্বর বেলা ১ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ে এই টিকাদান কর্মসূচি চলবে।

চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান সংবাদমাধ্যমকে এতথ্য জানিয়ে বলেছেন, তারা মানবিক দিক বিবেচনায় নিয়ে তৃতীয় লিঙ্গের এ জনগোষ্ঠীকে করোনার টিকা আওতার আনার সিদ্ধান্ত নিয়েছেন। এ ক্ষেত্রে লাইন লিস্ট অনুসরণ করে তাদের টিকা দেয়া হবে।

হিজড়া জনগোষ্ঠীর কারোরই এনআইডি বা জন্ম নিবন্ধন সার্টিফিকেট নেই। ফলে নিয়ম অনুযায়ী অনলাইনে নিবন্ধিত হয়ে টিকা নেয়ার সুযোগ তাদের নেই। কিন্তু একটি শ্রেণীকে টিকার বাইরে রেখে করোনা নিয়ন্ত্রণ দুরূহ। সবকিছু বিবেচনা নিয়ে চট্টগ্রাম বিভাগের উদ্যোগে টিকা দেয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, গত ১৮ নভেম্বর বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি সংগঠন স্বাস্থ্য বিভাগের সঙ্গে তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের একটি মত বিনিময় সভার আয়োজন করে। সেখানে তাদের পক্ষে হিজড়াদের টিকার আওতায় আনার প্রস্তাব করেন।

তৃতীয় লিঙ্গের টিকা কর্মসূচিতে সমন্বয়কের দায়িত্বে থাকবেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সিভিল সার্জন অফিসের এমও ডা. কাজী ফাহিমা আফরীন ও ডা. মোছাম্মৎ ফয়জুন্নেছা এবং জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৫০০ হিজড়াকে করোনার টিকা দেওয়ার  উদ্যোগ

আপডেট সময় : ০৮:৪২:২০ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১