ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে বিজিবির মানবিক উদ্যোগ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে বিজিবির মানবিক উদ্যোগ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ১,০৭৭ জন

 ভেটেরিনারি সেবা দেওয়া হলো ১৮৬টি গবাদি পশুকে

সীমান্ত পাহারা দেওয়াই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র প্রধান দায়িত্ব। তবে সেই দায়িত্বের গণ্ডি পেরিয়ে মানবিক সেবার হাতও বাড়িয়ে দিচ্ছে বাহিনীটি। বন্যা, তাপদাহ, শীত কিংবা দুর্গম চরাঞ্চলে স্বাস্থ্যসেবা, প্রতিটি সংকটেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এবার চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী চরাঞ্চলের অসহায় মানুষের জন্য আয়োজন করা হলো একটি ফ্রি মেডিকেল ক্যাম্প।

বিজিবি সদর দপ্তর থেকে পাঠানোর সংবাদ বার্তায় জানানো হয়, মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলে এ মানবিক কর্মসূচি। পদ্মার ভাঙনকবলিত দুর্গম চরাঞ্চলের মানুষের জন্য যেখানে চিকিৎসা পাওয়া এখনো বড় চ্যালেঞ্জ, সেখানে বিজিবির এই উদ্যোগ যেন হয়ে ওঠে স্বস্তির ঠিকানা।

চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে বিজিবির মানবিক উদ্যোগ
চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে বিজিবির মানবিক উদ্যোগ

ক্যাম্পে মেডিসিন, গাইনি ও চক্ষুসহ বিভিন্ন বিষয়ে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। একদিনেই ১ হাজার ৭৭ জন মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। একই সঙ্গে আয়োজিত ভেটেরিনারি ক্যাম্পে ১৮৬টি গবাদি পশুর চিকিৎসা দেওয়া হয়। ফলে শুধু মানুষের স্বাস্থ্য নয়, চরাঞ্চলের বহু পরিবারের জীবিকার অন্যতম অবলম্বন গবাদি পশুও প্রয়োজনীয় সেবা পায়।

দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার অভাবে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা স্থানীয় বাসিন্দারা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানান। অনেকের ভাষায়, চিকিৎসক ও ওষুধ একসঙ্গে বিনামূল্যে পাওয়া তাদের জন্য ছিল বিরল সুযোগ। তারা ভবিষ্যতেও এমন কর্মসূচি নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, উপ-অধিনায়ক, বিশেষজ্ঞ চিকিৎসক, ভেটেরিনারি চিকিৎসক, বিজিবির অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিজিবির এই ধারাবাহিক উপস্থিতি বাহিনীটির মানবিক মুখকে আরও উজ্জ্বল করছে। প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ, তাপদাহে বিশুদ্ধ পানি ও সহায়তা, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো কিংবা দুর্গম চরাঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া, এসব উদ্যোগ প্রমাণ করে, দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি মানুষের আস্থার প্রতীক হিসেবেও এগিয়ে চলছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে বিজিবির মানবিক উদ্যোগ

আপডেট সময় : ০৫:৫০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬