ঢাকা ০২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন

সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) যুক্তরাষ্ট্র লঙ্ঘন করার পর থেকে মার্কিন সামরিক বাহিনী তাদের ২০০ জনের বেশি সদস্যকে হারিয়েছে।

ইরানের আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মুখপাত্র জেনারেল হোসেইন মোহেব্বি ইরানের সঙ্গে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্রের পক্ষে হতাহতের বিষয়ে ওয়াশিংটনের পরিসংখ্যান স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন।

মোহেব্বি বলেন, “হতাহতের সংখ্যা নিয়ে আমেরিকান পরিসংখ্যান পুরোপুরি মিথ্যা।”

যুক্তরাষ্ট্রের লক্ষ্যস্থলে হামলাগুলো নিয়ে তিনি বলেন, ইরান আটটি সেনা মোতায়েন কেন্দ্রে আঘাত হেনেছে আর এর একটিতেই ২০টি আশ্রয়স্থল ধ্বংস হয়েছিল।

তিনি উল্লেখ করেন, অপারেশন নাসর ২ এ নিহত মার্কিন সেনার সংখ্যা ২০০ জনেরও বেশি আর আহতের সংখ্যা আরও অনেক বেশি।

গত দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে ইরান যে প্রতিরক্ষা পদক্ষেপ নিয়েছে তাকেই ‘অপারশেন নাসর ২’ বলা হচ্ছে।

আইআরজিসির এ মুখপাত্র বলেন, “আমেরিকান জনগণের উচিত হবে না তাদের মিথ্যাবাদী কমান্ডারদেরকে তাদের বোকা ভাবতে দেওয়া।”

মোহেব্বি বলেন, মার্কিন প্রশাসনের উচিত সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে ধ্বংস হয়ে যাওয়া মার্কিন কেন্দ্রগুলো তাদের দেখানো ও কতোজন মার্কিন সেনা নিহত হয়েছে তা হিসাব করতে দেওয়া।

যুক্তরাষ্ট্র টানা ১৩ রাত ধরে ইরানে আকাশ হামলা চালানোর পর তিনি এসব মন্তব্য করলেন। এই টানা হামলা চলাকালে যুক্তরাষ্ট্র ইরানের বেশ কিছু বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, যেগুলো যুদ্ধাপরাধের সমতুল্য হতে পারে বলে ধারণা পর্যবেক্ষকদের।

এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনীগুলো পশ্চিম এশিয়ার আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে।

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে পশ্চিম এশিয়ার যুদ্ধ শুরু হয়। ৪০ দিন পরে ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণা করলে ইরান তা মেনে নেয়। যুদ্ধবিরতি চলার মধ্যেই ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ স্থায়ীভাবে অবসানের লক্ষ্যে ও দুপক্ষের মধ্যে আরও আলোচনার জন্য তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি অস্থায়ী সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

কিন্তু চলতি মাসের ১২ তারিখ থেকে যুক্তরাষ্ট্র সমঝোতা লঙ্ঘন করে ইরানে হামলা চালায় আর ইরানও পাল্টা হামলা চালিয়ে জবাব দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি

আপডেট সময় : ০১:৩৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬