ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১ লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪০:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ৩৩৮ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

১ লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে শিগগিরই। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদে শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশে সকল প্রস্তুতি সম্পন্ন।

সবকিছু ঠিক থাকলে ৩১ মার্চ ১ লাখ শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। এমনটিই জানিয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

চূড়ান্ত দিনক্ষণ বলা না হলেও এনটিআরসিএর সচিব মো. ওবায়দুর রহমান সোমবার (২৫ মার্চ) সংবাদমাধ্যমকে বলেন, সবকিছু ঠিক থাকলে মার্চেই পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সূত্রের খবর, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৮০৬টি শূন্যপদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে স্কুলপর্যায়ে ৪২ হাজার ৮৬৬টি পদ শূন্য রয়েছে। এছাড়া কলেজ পর্যায়ে ৪ হাজার ৩৭১, কারিগরিতে ১ হাজার ৯৫৭ এবং মাদ্রাসায় ৪৭ হাজার ৬১২টি পদ শূন্য রয়েছে। শূন্য পদের সংখ্যা আরও বাড়তে পারে।

গত ২৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদের তথ্য সংগ্রহ শুরু হয়। ১৮ মার্চ এ তথ্য সংগ্রহ শেষ হয়। পরবর্তী সময়ে শূন্যপদের তথ্য সংশোধনের সময় বেঁধে দেয় এনটিআরসিএ। সোমবার (২৫ মার্চ) সেই তথ্য সংশোধনের সময়সীমা শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :