ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মায়ানমারে চীনা পতাকা পুড়িয়ে বিক্ষোভকারীদের উল্লাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১ ৩৫৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

মায়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে এবার নতুন কর্মসূচি পালন করেছে বিক্ষোভকারীরা। ইয়াঙ্গুনে মার্কিন নিরাপত্তা কাউন্সিলের অধিবেশন চলা অবস্থায় দেশটির বিক্ষোভকারীরা চীনের বিরোধিতা করে চীনা পতাকা পুড়িয়ে প্রতিবাদ করেছে।

সংবাদ মাধ্যম ডেইলি টেলিগ্রাফের বরাতে জানা যায়, এ পর্যন্ত মিয়ানমারের জান্তা সরকারের প্রতিবাদকারীদের বিরুদ্ধে এ পর্যন্ত দু’টি বিবৃতি জারি করে সহিংসতার উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

গতকাল সোমবার দেশ জুড়ে তারা জান্তার বিরুদ্ধে হাততালি দেয় এবং চীনের পতাকা পুড়িয়ে বিক্ষোভ করে। এমন সময়ে এই কর্মসূচি পালন করা হলো যখন আঞ্চলিক প্রতিবেশিরা আলোচনার উদ্যোগ নিয়েছে। এই কর্মসূচি পালন করা হয় এথনিক আর্মড অর্গানাইজেশন এবং জেন জেড ডিফেন্স ইয়ুথদের সমর্থনে যারা সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করছে।

গত পহেলা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫৬৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৪৭ জন শিশু। এসব হত্যাকাণ্ড সত্ত্বেও বিক্ষোভকারীরা প্রতিনিধিই তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে। প্রায়ই ছোট ছোট শহরে ছোট ছোট মিছিল নিয়ে বের হয়ে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার ও সামরিক শাসন ফিরে আসার বিরোধিতা করছেন তারা। কিছু বিক্ষোভকারী চলমান বিক্ষোভকে ‘বসন্ত বিপ্লব’ বলেও অভিহিত করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :