ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

ভারতে তরুণী পাচার ও বিবস্ত্র করে নির্যাতনের মূল পান্ডা গ্রেফতার

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ১০:১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১ ২৭১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মূল পান্ড বস রাফি (ডান থেকে দ্বিতীয়) ছবি সংগৃহিত

ভারতে বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের মূল পান্ডকে গ্রেফতার করেছে বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। গ্রেফতারকৃত মূল পান্ডা আশরাফুল মন্ডল ওরফে ‘বস রাফি’ আন্তর্জাতিক নারীপাচার চক্রের মূলহোতা। মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছেন র‌্যাবের গোয়ান্দা শাখার প্রধান লে. কর্নেল খাইরুল ইসলাম।

জানা গিয়েছে, সোমবার রাতে সীমান্ত জেলা ঝিনাইদহ, যশোর ও অভয়নগরে অভিযান চালিয়ে বস রাফিসহ নারী পাচার চক্রের ৪জনকে গ্রেফতার করে র‌্যাব। তাদের মধ্যে ‘ম্যাডাম শাহিদা’ নামের এক নারীও রয়েছেন। অপর দুজন হচ্ছেন, আরমান শেখ ও ইসমাইল।

উল্লেখ্য, গত দুই সপ্তাহ আগে ভারতের কেরালায় বাংলাদেশি তরুণীকে বিবস্ত্র করে যৌন নির্যাতন চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বাংলাদেশি কয়েকজন যুবক ও এক নারী তরুণীকে নির্যাতন করেন। তরুণীকে কেরালা রাজ্যে পাচার করেন বাংলাদেশি রিফাতুল ইসলাম হৃদয় বাবু ওরফে টিকটক হৃদয় ও তার সহযোগীরা।

তরুণীকে টিকটকে অভিনয়ের লোভ দেখিয়ে ভারতে নিয়ে যান হৃদয়। তরুণীকে উদ্ধারের পর প্রথমে বায়প্পানাহল্লি থানায় এবং পরে বাউরিং হাসপাতালে মেডিকেল পরীক্ষার করানো হয়। সেসময় নির্যাতনের ঘটনায় ৬ অভিযুক্তকে গ্রেফতার করে ভারতের বেঙ্গালুরু পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :