ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

পাটগ্রামে বঙ্গবন্ধু জাদুঘর নির্মাণে বিএসএফের বাধা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১ ২৮০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএসএফের বাধার কারণে পাটগ্রামে বঙ্গবন্ধু যাদুঘর নির্মাণ কাজ বন্ধ। ছবি: সংগৃহীত

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর নির্মাণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাধা দিয়েছে। এ ঘটনাকে ঘিরে বন্ধ রাখা হয়েছে যাদুঘর নির্মাণ কাজ।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জানা গিয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সে এলাকায় ৩৩ লক্ষ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর নির্মাণের উদ্যোগ নেয়। রবিবার যাদুঘরের নির্মাণ কাজ শুরু করা হয়।

জাদুঘরটি ভারতীয় তিন বিঘা করিডোর সীমান্তের ১৫০ গজের মধ্যে হওয়ায় বিএসএফ নির্মাণ কাজে বাধা দেয়। বাধার কারণে কাজ বন্ধ রাখে এলজিইডি।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পানবাড়ি কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম ও দহগ্রাম ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুস সামাদ সরকার জাদুঘর নির্মাণে বিএসএফ বাধা দেওয়ার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দুই দেশের কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর, ৫১ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে কথা বলার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :