ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

করোনায় মৃত্যু নামলো ১৭ ঘরে

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:০০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১ ২৮৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘শনাক্তের হার ৯ দশমিক ১১, আশার হাত ছানি’

নিয়ম ভাঙ্গার প্রতিযোগিতায় না হলে আক্তান্তর হার আরও নেমে আসতো। কিন্তু চারিদিকে মহামারির কঠিন মুহূর্তেও মানুষের চৈতন্য ফিরছে না। দেখা মেলে নিয়ম ভাঙ্গার দৃশ্য। রাস্তায়, বাজার, মার্কেট, বিপণী-বিতান, বাস টার্মিনাল সর্বত্র স্বাস্থ্যবিধি না পরিচিত দৃশ্য।

লঞ্চে যাত্রী ওঠার ক্ষেত্রে রীতিমত মল্লযুদ্ধ লেগে যাবার বিষয়ে পরিবর্তন আসেনি।

বাংলাদেশে মাস্ক বাধ্যতামূলক এবং তা বাস্তবায়নে পুলিশকে আইনী ক্ষমতা প্রদানের বিষয়টি ধমকে গিয়েছে।

এমন অবস্থায় বাংলাদেশে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৭ জনে নেমে এসেছে। একই সময়ে নতুন করে আক্রান্তর সংখ্যা ১ হাজার ৪৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এতথ্য দিয়েছে।

বাংলাদেশে মোট মৃতের সংক্যা ১২ হাজার ৪৫৮ জন। আর শনাক্ত অর্থাৎ আক্রান্তর সংখ্যা মোট ৭ লাখ ৯৩ হাজার ৬৯৩ জন।

একদিনে করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৫৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠেছেন ৭ লাখ ৩৩ হাজার ৮৬৬ জন। ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৪৩৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯ দশমিক ১১ শতাংশ।

মৃতদের ১০ জন পুরুষ এবং ৭ জন নারী। বয়সভিত্তিক ১১ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন মারা গিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :