ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ নয়, কৌশলে চাপ: ইরানকে ঘিরে দীর্ঘমেয়াদি নৌ-অবরোধের নতুন হিসাব ঢাকাকে ‘ক্লিন–গ্রিন’ নগরী গড়তে সরকারের বহুমাত্রিক পরিকল্পনা দেশজুড়ে কালবৈশাখীর দাপট: স্বস্তির বৃষ্টি, সঙ্গে ভোগান্তি ও সতর্কতা জব্বারের বলীখেলায় ইতিহাস: হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাঘা শরীফ উত্তরাঞ্চলে অতিবৃষ্টির শঙ্কা: সিলেট-সুনামগঞ্জে সাময়িক বন্যার পূর্বাভাস বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী উদ্ভাবকদের স্বীকৃতি ও সুরক্ষায় আধুনিক ব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সংস্কারে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: নজরদারি বাড়িয়েছে সিটিটিসি

অনিবন্ধিত ১৭৮টি  নিউজ পোর্টাল বন্ধ করেছে বিটিআরসি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১ ৩১২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৭৮টি অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। মঙ্গলবার থেকে পোর্টালগুলো বন্ধের প্রক্রিয়া শুরু হয়।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সংবাতদমাধ্যমকে বলেন, আমরা গত পরশু তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে অনিবন্ধিত নিউজ পোর্টালগুলোর তালিকা পেয়েছি। সে অনুযায়ী সোমবারই বন্ধ হবার কথা।

জনাব জব্বার আরও বলেন, অনিবন্ধিত পোর্টালগুলো বন্ধ করতে আমাদের ওপর উচ্চ আদালতের নির্দেশ রয়েছে। অনিবন্ধিত পোর্টাল হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রক যে তালিকা আমাদের দিয়েছে, তা বন্ধ করা হয়েছে।

গত ১০ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বরাবর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উপ-সচিব মুহাম্মদ দেলওয়ার হোসেন স্বাক্ষরিত পত্রে অনিবন্ধিত ও অননুমোদিত ১৭৯টি নিউজ

পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিলকরণসহ লিংক বন্ধ করার অনুরোধ জানানো হয়। এরমধ্যে একটি নিউজ পোর্টাল বন্ধ না করে চালু রাখারও অনুরোধ করা হয় পত্রে।

এর আগে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু করে বিটিআরসি। কিন্তু সে সময় ভুলের কারণে নিবন্ধিত কয়েকটি অনলাইনও বন্ধ হয়ে যায়। মন্ত্রী বলেন, বিষয়টি আমি জানার পরে নির্দেশ দিলে অনলাইন নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। এবার যেসব অনিবন্ধিত

নিউজ পোর্টাল বন্ধ করা হয়েছে তার তালিকা তথ্য ও সম্প্রচার মন্ত্রক দিয়েছে। যোগাযোগ করে নিবন্ধনের তথ্য প্রমাণ দিলে সেসব সাইট খুলে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অনিবন্ধিত ১৭৮টি  নিউজ পোর্টাল বন্ধ করেছে বিটিআরসি

আপডেট সময় : ১০:০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১