ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ নয়, কৌশলে চাপ: ইরানকে ঘিরে দীর্ঘমেয়াদি নৌ-অবরোধের নতুন হিসাব ঢাকাকে ‘ক্লিন–গ্রিন’ নগরী গড়তে সরকারের বহুমাত্রিক পরিকল্পনা দেশজুড়ে কালবৈশাখীর দাপট: স্বস্তির বৃষ্টি, সঙ্গে ভোগান্তি ও সতর্কতা জব্বারের বলীখেলায় ইতিহাস: হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাঘা শরীফ উত্তরাঞ্চলে অতিবৃষ্টির শঙ্কা: সিলেট-সুনামগঞ্জে সাময়িক বন্যার পূর্বাভাস বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী উদ্ভাবকদের স্বীকৃতি ও সুরক্ষায় আধুনিক ব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সংস্কারে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: নজরদারি বাড়িয়েছে সিটিটিসি

২০ বছর ভারতে লুকিয়ে থাকা বাংলাদেশি মানব পাচারকারী গ্রেফতার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১ ৩১৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশি এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (১০ জুন) তারা জানিয়েছে, ভুয়া পরিচয় দিয়ে গত ২০ বছর ধরে ভারতে লুকিয়ে ছিলেন এই ব্যক্তি।

প্রতিবেদনে বলা হয়েছে, হাসান গাজী নামের এই মানব পাচারকারী ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের ইতিন্দা গ্রামে বসবাস করে আসছিলেন। তিনি বাংলাদেশের সাতক্ষীরা জেলার ভারখলি থানার মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তাকে খুঁজছে পুলিশ।

বিএসএফ কর্মকর্তার বরাতে জানা গেছে, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে গত ৭ জুন ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে হাসান গাজীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি ভারতীয় সিম কার্ড, পাঁচটি বাংলাদেশি সিম কার্ড এবং কিছু ভুয়া আধার কার্ড উদ্ধার করা হয়েছে। তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিকভাবে বিওপি ঘোজাডাঙ্গা স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। খবর প্রকাশ করেছে ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই মানব পাচারকারী স্বীকার করেছে যে, সে একজন বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করে। গত ২০ বছর ধরে অবৈধভাবে ভারতেই বসবাস করছে। খুকুমনি বিবি নামে এক ভারতীয় নারীকেও বিবাহ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২০ বছর ভারতে লুকিয়ে থাকা বাংলাদেশি মানব পাচারকারী গ্রেফতার

আপডেট সময় : ০৯:৪৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১