ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলা সেতু: খুলে যাবে দক্ষিণ জনপথের অর্থনীতির নতুন দুয়ার আমদানি বৃদ্ধি ও পণ্য রপ্তানি বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৭ বিলিয়ন ডলার লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে না ইরান চারুকলায় বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি: দুয়ারে কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পাহাড়ে বৈসুর প্রস্তুতি: গরাইয়া নাচে মাতোয়ারা ত্রিপুরাপাড়া ইরানের আঘাতে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো কার্যত অকার্যকর শর্ত মেনে : হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন ১৫ জাহাজ যেতে পারবে: ইরান জ্বালানিতে স্বস্তি: ১৫ এপ্রিল এলএনজি-এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়বে আরও ৫ জাহাজ জুলাইযোদ্ধা : আবু সাঈদ ভেবেছিলেন সামনে মানুষ, কিন্তু তারা অমানুষ হয়ে গিয়েছিল জাতীয় কবির জন্মোৎসব উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক ঐক্যজোট

ভারতের সঙ্গে সংঘর্ষে ৫ সেনা নিহত হবার কথা স্বীকার করলো চীন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১ ৪১৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

লাদাখের গালওয়ান উপত্যকায় গেল বছরের জুন মাসে ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ চীন সেনা নিহত হবার কথা স্বীকার করেছেন চীন কর্মকর্তা। শুক্রবার চীনা পিপলস লিবারেশন আর্মি ( পিএলএ) প্রথমবারের মত সরকারিভাবে এমন তথ্য স্বীকার তাদের ৫জন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন।

চীনা সেনাবাহিনীর সংবাদমাধ্যম পিএলএ ডেইলির প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে। তাতে ৫জন চীনা নিহত হবার কথা বলা হয়েছে। এসব সেনাদের মরণোত্তর পুরস্কারে ভূষিত করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে কিউ ফাবাও শিনজিয়াংয়ের সামরিক কমান্ডের রেজিমেন্টাল কমান্ডার ছিলেন। এছাড়া সংঘর্ষে নিহতদের মধ্যে রয়েছেন, চেন হংজুন, চেন শিয়াংরং, শাও সিয়ুয়ান এবং ওয়াং ঝৌরান।

১৫ জুনের সংঘর্ষে ভারত স্বীকার করেছে তাদের ২০জন সেনা নিহত হয়েছেন। সংঘর্ষে চীনের অন্তত ৩০ সেনা নিহত হয়েছে বলে দাবি। তবে চীনের পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি।

এছাড়া ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে রাশিয়ান সংবাদ সংস্থা তাসের খবরে দাবি করা হয়, সংঘর্ষে চীনের ৪৫ জন সেনা নিহত হয়েছিল। তবে শেষমেশ চীনের পক্ষ থেকে ৫জন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতের সঙ্গে সংঘর্ষে ৫ সেনা নিহত হবার কথা স্বীকার করলো চীন

আপডেট সময় : ০৭:০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১