ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফিলিস্তিনী সহায়তা পুনরায় চালু করছেন বাইডেন ॥ দ্বি-রাষ্ট্র সমাধানেরও আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১ ৩৩৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ফিলিস্তিনীদের আবারো সহায়তা দেয়া শুরু করছেন।
একইসঙ্গে তিনি দ্বি-রাষ্ট্র সমাধানেরও আহ্বান জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরাইল এ উদ্যোগের সমালোচনা করেছে।

দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে, সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র সাড়ে ২৩ কোটি মার্কিন ডলার দেবে। এর মধ্যে ১৫ কোটি ডলার জাতিসংঘ সংস্থায়, সাড়ে ৭ কোটি পশ্চিম তীর ও গাজার অর্থনীতি ও উন্নয়ন সহায়তা হিসেবে এবং শান্তি স্থাপন প্রচেষ্টার জন্য এক কোটি ডলার দেবে।
ইসরাইলপন্থী সাবেক প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের বিপরীতে দাঁড়িয়ে বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ শরণার্থী সংস্থায় তহবিল দেয়া পুনরায় শুরু করবে।

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সাথে আলোচনাকালে বাইডেন ইসরাইল-ফিলিস্তিন সমস্যা সমাধানের জন্য দ্বি-রাষ্ট্র নীতিতে যুক্তরাষ্ট্রের সমর্থন নিশ্চিত করেছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা বলা হয়।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন বলেছেন, ফিলিস্তিনীদের জন্য যুক্তরাষ্ট্রের এ সাহায্য মার্কিনী স্বার্থ ও মূল্যবোধের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি আলোচিত দ্বি-রাষ্ট্র সমাধানের দিকে এগিয়ে যাওয়ার উপায়।

এদিকে ইসরাইল যুক্তরাষ্ট্রের এ উদ্যোগের নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রে ইসরাইলী দূত বলেছেন, আমরা বিশ্বাস করি তথাকথিত শরণার্থী বিষয়ক জাতিসংঘের এই সংস্থা বর্তমান কাঠামোয় থাকা উচিত নয়। ইসরাইল বলছে, জাতিসংঘ সংস্থার স্কুলগুলো যে শিক্ষা দেয় তাতে ইহুদি রাষ্ট্র বিরোধিতাকে উস্কে দেয়া হয়।

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে ভিয়েনায় যে আলোচনা শুরু হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের পরোক্ষ অংশগ্রহণে ক্ষুব্ধ ইসরাইল। ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এর ঘোর বিরোধী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :