ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসদার হোসেনের আইনজীবী সনদ সাময়িক স্থগিত যুগান্তকারী উদ্যোগ কৃষক কার্ড: যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে লক্ষ্যভিত্তিক সহায়তা বৈশ্বিক নিরাপত্তায় নতুন জোট: রাশিয়া-চীন একসঙ্গে ইস্টার্ন রিফাইনারি লো-ফিডে চালু, সরবরাহে প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয় জ্বালানি: আরও দুই লাখ টন তেল নিয়ে দুই জাহাজ চট্টগ্রাম বন্দরে: চিফ হুইপ কুয়াকাটায় প্রাইভেট ফ্লাইটে আগ্রহী হলে অবকাঠামো সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী আত্মসমর্পণে বাধ্য করার মার্কিন চেষ্টা ব্যর্থ হবে: পেজেশকিয়ান স্পেনে বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীর বৈধতার সুযোগ চৈত্র সংক্রান্তি ও নববর্ষে ঐতিহ্যের বন্ধনে ভারত-বাংলাদেশ কৃষক কার্ড : ৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষককে  কার্ডের  আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

পরিবেশ গবেষণায় বাংলাদেশকে সহায়তা দিতে পারে বেলজিয়াম, ব্রাসেলসে ড. হাছান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১ ২৬৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: বাসস

পরিবেশ গবেষণায় বেলজিয়ামের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার দ্বার উন্মোচনের সম্ভাবনার কথা জানিয়েছেন ইউরোপ সফররত বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাসেলসে হ্যাসেল্ট ইউনিভার্সিটি অভ মাসমেখলেন এর পরিবেশবিজ্ঞান কেন্দ্রে সেদেশের পরিবেশ, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও সবুজায়ন বিষয়ক মন্ত্রী জাকিয়া খাত্তাবির সাথে আলোচনা শেষে তথ্যমন্ত্রী একথা জানান।

বায়ুমন্ডল ও মানবদেহের জন্য ক্ষতিকর কার্বন নিঃসরণ কমিয়ে আনা এবং পরিবেশবান্ধব সবুজ অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে অগ্রগামী দেশ বেলজিয়ামের প্রযুক্তিগত ও গবেষণা সহায়তা বাংলাদেশের জন্য মঙ্গল বয়ে আনবে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন,

‘এ বিষয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোও হ্যাসেল্ট ইউনিভার্সিটির সাথে গবেষণা সহযোগিতার বন্ধনে আবদ্ধ হলে এ দেশের শিক্ষার্থীরাও বহুলাংশে উপকৃত হবে।’

বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ, পরিবেশবিজ্ঞান কেন্দ্রের রেক্টর অধ্যাপক বার্নার্ড হিউজডেন, পরিচালক রবার্ট ম্যালিনাসহ বিজ্ঞানী ও গবেষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সপ্তাহব্যাপী ইউরোপ সফরের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ গত শনিবার ঢাকা থেকে ব্রাসেলসে পৌঁছান। রবিবার ১৮ জুলাই তার ফেরার কথা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পরিবেশ গবেষণায় বাংলাদেশকে সহায়তা দিতে পারে বেলজিয়াম, ব্রাসেলসে ড. হাছান

আপডেট সময় : ০৬:৪৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১