ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ চুক্তি: বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার ৫ জেলায় বন্যার আভাস: মৌলভীবাজারে আকস্মিক বন্যা, হাজারো মানুষ পানিবন্দি যুদ্ধ নয়, কৌশলে চাপ: ইরানকে ঘিরে দীর্ঘমেয়াদি নৌ-অবরোধের নতুন হিসাব ঢাকাকে ‘ক্লিন–গ্রিন’ নগরী গড়তে সরকারের বহুমাত্রিক পরিকল্পনা দেশজুড়ে কালবৈশাখীর দাপট: স্বস্তির বৃষ্টি, সঙ্গে ভোগান্তি ও সতর্কতা জব্বারের বলীখেলায় ইতিহাস: হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাঘা শরীফ উত্তরাঞ্চলে অতিবৃষ্টির শঙ্কা: সিলেট-সুনামগঞ্জে সাময়িক বন্যার পূর্বাভাস বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী উদ্ভাবকদের স্বীকৃতি ও সুরক্ষায় আধুনিক ব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা

দাউ দাউ করে জ্বলছে পার্লামেন্ট, ভাঙচুর সুপ্রিম কোর্টে! জেন জি রোষে পুড়ছে নেপাল

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ৩৩৭ বার পড়া হয়েছে

দাউ দাউ করে জ্বলছে পার্লামেন্ট, ভাঙচুর সুপ্রিম কোর্টে! জেন জি রোষে পুড়ছে নেপাল

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সমাজমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে সোমবার রাজপথে বিক্ষোভে নামে দেশের ছাত্র-যুবরা। তাদের বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল রাজধানী কাঠমান্ডু। বিক্ষোভের ঝাঁজ বাড়ায় মঙ্গলবার আরও খারাপ হয় পরিস্থিতি।

কাঠমান্ডু জ্বলছে। ছাত্র-যুবদের বিক্ষোভে সোমবারের পর মঙ্গলবারও উত্তাল নেপাল। সম্প্রতি সমাজমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল নেপাল সরকার। তা ঘিরেই বিতর্কের সূত্রপাত।

সমাজমাধ্যমে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে সোমবার পথে নামেন দেশের ছাত্র-যুবরা। তাঁদের বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল রাজধানী কাঠমান্ডু। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি চালায়। তাতে মৃত্যু হয় অন্তত ১৯ জন বিক্ষোভকারীর।

এর পর বিক্ষোভের ঝাঁজ আরও বাড়ে। চাপে পড়ে রাতেই নেপাল সরকার সমাজমাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে বিবৃতি জারি করেছিল। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি।

খাতায়কলমে এই আন্দোলনের নেতারা নিজেদের ‘জেন জ়ি’ অর্থাৎ, তরুণ প্রজন্ম বলে পরিচয় দিচ্ছেন। বিভিন্ন পোস্টারে দেখা যাচ্ছে, কেবল ফেসবুকের উপর বিধিনিষেধ আরোপের কারণেই নয়, ক্রমবর্ধমান আর্থিক বৈষম্য, সরকারি স্তরে দুর্নীতি এবং স্বজনপোষণের কারণেও ক্ষুব্ধ নেপালের ছাত্র-যুবদের একাংশ।

সমাজমাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরেও নেপালে পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। বরং নতুন উদ্যমে পথে নামেন ছাত্র-যুবরা। মঙ্গলবার সকাল থেকে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবিতেও বিক্ষোভ শুরু হয়।

ওলির নাম করে মঙ্গলবারও বিভিন্ন মিছিল থেকে স্লোগান ওঠে ‘কেপি চোর, গদি ছোড়’। দিকে দিকে আগুন জ্বলে ওঠে। ক্রমেই তেজ বাড়তে থাকে ছাত্র-যুব আন্দোলনের। অহিংস আন্দোলন হিসাবে শুরু হয়ে আন্দোলন ক্রমশ সহিংস রূপ নেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দাউ দাউ করে জ্বলছে পার্লামেন্ট, ভাঙচুর সুপ্রিম কোর্টে! জেন জি রোষে পুড়ছে নেপাল

আপডেট সময় : ০৮:০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫