ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Genocide : মুক্তিযুদ্ধ ও গণহত্যা নিয়ে গবেষণা করতে চান ড. বিরাজলক্ষী ঘোষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ ৫২৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি ড. বিরাজলক্ষী ঘোষের সৌজন্যে

 

বিশেষ প্রতিনিধি

একাত্তরে বাংলাদেশের সাধারণ মানুষের ওপর পাকিস্তানি বাহিনী যে গণহত্যা চালিয়েছে, পৃথিবীর অন্যতম গণহত্যা হিসাবে স্বীকৃত। এই গণহত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ ইত্যাদি নিয়ে বহুসংখ্যক গ্রন্থ প্রকাশিত হয়েছে। কিন্তু ভাষার কারণে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস বিশ্ববাসীর কাছে তুলে ধরা পিছিয়ে রয়েছে।

একাত্তরে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশে পাকিস্তানি বাহিনী যে গণহত্যা ( Genocide) চালিয়েছে, তা পৃথিবীর জঘন্যতম গণহত্যা হিসাবে চিহ্নিত। গণহত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ ইত্যাদি নিয়ে বহুসংখ্যক গ্রন্থ প্রকাশিত হয়েছে। কিন্তু ভাষার কারণে বাংলাদেশের পাকিস্তানি বাহিনীর পরিকল্পিত গণহত্যার ইতিহাস  বিশ্ববাসীর কাছে তুলে ধরার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে।

এবারে ইংরেজি ভাষায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং গণহত্যা নিয়ে গবেষণা করার ইচ্ছেপোষণ করেছেন, ভারতের শিক্ষাবিদ, গবেষক ও পরিবেশবিদ ড. বিরাজলক্ষী ঘোষ। শিক্ষাবিষয়ক ৮০টি গ্রন্থ রয়েছে এই গবেষকের। তার আগ্রহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত বিশ্বনন্দিত একজন নেতার সংগ্রামী জীবন ও বাংলাদেশের অভ্যুদয় নিয়ে ইংরেজি ভাষায় বই লেখার।

কলকাতার বিখ্যাত স্কটিশ চার্চ কলেজ-এর অন্যতম কৃতী ছাত্র ছিলেন বীর বাঙালি মুক্তিযোদ্ধা শ্রী সুভাষ চন্দ্র বসু তথা নেতাজী।  এই কলেজে বরাবরই  বিজ্ঞান বিভাগে সাম্মানিক স্নাতক সেরা ও সর্বোচ্চ নম্বর প্রাপককে ‘আলেকজান্ডার ডাফ মেমোরিয়াল  মেডেল’ এবং কলা বিভাগের সাম্মানিক স্নাতক স্তরে সেরা ও সর্বোচ্চ নম্বর প্রাপককে ‘হকিন্স মেডেল’ দেওয়ার রীতি চালু রয়েছে। এই দুটি  মেডেল কলেজের অত্যন্ত গুরুত্বপূর্ন এবং Prestigious Medel  (মর্যাদাপূর্ণ মেডেল) ধরা হয়।

১৯১৯ সালে কলা বিভাগের সর্বোচ্চ সম্মান লাভ করেন নেতাজী সুভাষচন্দ্র বসু। তার প্রায় ৮০ বছর পর ১৯৯৯ সালে সমগ্র কলা বিভাগ তথা রাষ্ট্রবিজ্ঞান সাম্মানিক স্নাতকের সর্বোচ্চ নম্বরসহ প্রথম শ্রেণী ও প্রথম বিভাগে উত্তীর্ণ হবার জন্য বিরল সম্মানে  ভূষিত হন ড. বিরাজলক্ষী ঘোষ। তার সঙ্গে মেলে আরও একটি Prestigious Medel  রাষ্ট্র বিজ্ঞানের সর্বোচ্চ নম্বর পাবার জন্য দীপেন্দ্র নারায়ণ মেডেলসহ ৬টি বুক প্রাইজ। ড. বিরাজলক্ষী ঘোষের বাংলা-ইংরেজি পাঠ্য ও গবেষণা ভিত্তিক বইয়ের সংখ্যা  ৮০টির অধিক। যেখানে বাংলায় রয়েছে প্রায় ২২টি পাঠ্য বই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য