ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Commerce Minister : রমজানে অবৈধ মজুদদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, হুশিয়ারি বাণিজ্যমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ ২৩৭ বার পড়া হয়েছে

রংপুরে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আসন্ন রমজান মাসে অবৈধ মজুদকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, বাজার স্থিতিশীল রাখতে রমজান মাসের আগেই বাণিজ্য মন্ত্রক প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এ ক্ষেত্রে ভোক্তাদের সচেতন হতে হবে। রমজান শুরু আগেই বাজারে হুমড়ি খেয়ে না পড়ার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর।

রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন এসে রবিবার এসব কথা বলেন মন্ত্রী।

দেশে বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়লে উৎপাদন ও পণ্যের দামে কিছুটা প্রভাব পড়ে। সরকার বহু লোকসান দিয়ে শিল্প-কারখানায় গ্যাস দিচ্ছে। ভর্তুকির টাকা জনগণের ট্যাক্সের টাকা। তাই এবার সেই ভর্তুকি তুলে নেয়ায় গ্যাসের দাম বেড়েছে। এরপরেও গ্যাস-বিদ্যুতের দাম কমানো নিয়ে সরকার ভাবছে এবং দাম কমানোর কোনো উপায় খুজছে।

মন্ত্রী আরও বলেন, শুরুর আগে এবং মাঝামাঝি সময়ে অসচ্ছল পরিবারদের দু’বার টিসিবি’র পণ্য দেয়া হবে। নিত্য পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা গ্রহণ করা হবে। টিসিবি’র কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলায় রংপুরসহ বিভিন্ন জেলা থেকে আগত ব্যবসায়ীদের শতাধিক স্টল রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য