ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

বিরোধিতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৩:০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১ ২৮৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি নেতারা বাজেট না পড়েই বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন : তথ্যমন্ত্রী

বিএনপিকে বিরোধিতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,প্রস্তাবিত বাজেট নিয়ে তাদের কাছ থেকে অবশ্যই  পরামর্শ আশা করা যায়। কিন্তু তা না করে, এমন বক্তব্য দিচ্ছেন, যা শোনার পর মনে হওয়া স্বাভাবিক  ‘তারা বাজেট না পড়েই বক্তব্য দিচ্ছেন’।

মন্ত্রী প্রতি বছর বাজেট পেশ হওয়ার আগে বিএনপি বিবৃতি তৈরি করে রাখে। তাদের নেতারা মেধাবী, কিন্তু তাদের বক্তব্যে মনে হচ্ছে তারা মেধাহীন।

রবিবার নিজ দফতরের সম্মেলন কক্ষে নব নির্বাচিত চলচ্চিত্র পরিচালক সমিতির নেতাদের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপির বাজেট প্রতিক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, বিএনপির কাছে আমি প্রশ্ন রাখতে চাই, গত ১২ বছর ধরে তো বাজেটের পর পর আমরা তাদের সমালোচনা দেখছি। বাজেটের পর যে সমালোচনাগুলো তারা ১২ বছর ধরে করে আসছে, তা একই ধরনের সমালোচনা, একই ধরনের বক্তব্য।

তিনি বলেন, আসলে বিরোধিতার খাতিরে বিরোধিতা করা। এই যে সংস্কৃতি এটি থেকে তাদের বেরিয়ে আসা প্রয়োজন।

গত ১২ বছরে দেশটা কীভাবে এগিয়ে গেল? এমন প্রশ্ন রেখে ড. হাছান মাহমুদ বলেন, গত ১২ বছর আগে আমাদের বাজেটের অঙ্ক ছিল ৮৮ হাজার কোটি টাকা। এখন সেখান থেকে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা হয়েছে। সাতগুণের বেশি বেড়েছে।

এটা কীভাবে সম্ভব হয়েছে। কোনো ব্যবসা প্রতিষ্ঠানের টার্নওভার বাড়ে সেই ব্যবসা প্রতিষ্ঠানের সমৃদ্ধি বুঝায় না? গত ১২ বছরে জিডিপির আকার চার গুণে বেশি বেড়েছে, এটা কীভাবে সম্ভব হয়েছে?

মাথাপিছু আয়ে আমরা ভারতকে ছাড়িয়ে গেছি জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাসান বলেন, আমরা যে ভারতকে ছাড়িয়ে গেলাম সেজন্য ভারতের পত্রপত্রিকা, টেলিভিশনে আলোচনার ঝড় বইছে। পাকিস্তানেও আলোচনার ঝড় বইছে। কিন্তু আমাদের ফখরুল ইসলাম আলমগীর সাহেব ও আমাদের অর্থনীতিবিদদের মুখে কোনো কথা শুনতে পেলাম না, এটা কীভাবে সম্ভবপর হলো। বিএনপির  কাছে এটাই প্রশ্ন।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :