ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

ঝুঁকিপূর্ণ হলেই ‘লকডাউন’

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ০৯:২৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১ ২৮২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনা লাগাম টানতে দেশের যে স্থান ঝুঁকিপূর্ণ বা ‘হার্মফুল’ সেখানেই লকডাউন দেওয়ার জন্য মাঠ পর্যায়ের প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভা বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এবিষয়ে অবহিত করেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

ভারতীয় ভ্যারিয়েন্ট রুখতে করোনা সংক্রান্ত পরামর্শক কমিটি সীমান্তবর্তী সাতটি জেলায় কঠোর লকডাউনের সুপারিশ করেছেন। এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, চিঠিটা (স্বাস্থ্য অধিদপ্তরের) এখনও তার হাতে পৌছায়নি। তবে, জেলা প্রশাসক, সিভিল সার্জন, চেয়ারম্যান বা মেয়রদের প্রতি নির্দেশ রয়েছে, যদি তারা মনে করেন কোনো জায়গা ঝুঁকিপূর্ণ লকডাউন করে দিতে পারেন।

স্থানীয় প্রশাসন যদি মনে করেন, তার এলাকার পরিস্থিতি বেসামাল হয়ে ওঠছে, তাহলে জেলাপ্রশাসক নিজেই লকডাউন ঘোষণা করতে পারেন। যেমনটি চাপাইনবাবগঞ্জের বেলায় হয়েছে।

লকডাউন বিষয়ে মন্ত্রিসভার কোনো সিদ্ধান্তের বিষয়ে মন্ত্রি পরিষদ সচিব বলেন, মন্ত্রীপরিষদও এ কথাই বলেছেন। একটা লকডাউন চলছে। আর যদি কোনো লোকাল জায়গায় কোনো রকম মনে হয়।

জেলাগুলোর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এরই মধ্যে নির্দেশনা দেওয়া আছে, যদি পুরো ডিস্ট্রিক্ট বা কোনো একটা উপজেলা; এটা ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া আছে। এটার জন্য অসুবিধা হবে না।

কিছু জেলায় অক্সিজেন সংকট প্রসঙ্গে সচিব বলেন, গত পরশুদিন ডিজি হেলথকে নির্দেশনা দেওয়া হয়েছে যে, জেলাগুলোয় যেন তাড়াতাড়ি অক্সিজেনের ব্যবস্থা করতে। আইসিইউ বা হাই ফ্লো অক্সিজেন কীভাবে করা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :