ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

মাত্র ১৫ সেকেন্ডের ঝড়েই লণ্ডভণ্ড!

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১ ২৬৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়নক ঘূর্ণিঝড় ইয়াস। কয়েক দিনের সঞ্চিত শক্তি নিয়ে আছড়ে পড়ে ওড়িষ্যায়। সেখানে যখন তান্ডব অব্যাহত, তার আগে পশ্চিমবঙ্গের কাছাকাছি ঝিনাইদহে লন্ডভন্ড করে দিলো ঝড়। দু’দিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে, সাতক্ষীরাসহ আশপাশ এলাকায়। ঝড়ো হাওয়ার সঙ্গে জলোচ্ছ্বাস।

ইয়াস এখানে আছড়ে না পড়লেও প্রভাব পড়েছে। গত দু’দিন ধরে সাতক্ষীরা, খুলনা, যশোর, ছিনাইদহে বৃষ্টির সঙ্গে জড়ো হাওয়া বয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যায় আচমকা ঝড় বয়ে যায়। মাত্র ১৫ মিনিটের ঝড়েই ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামের শ’ ঘরবাড়ি ধ্বংসস্তুপে পরিণত। উপড়ে গিয়েছে শ’ শ’ গাছপালা।

নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবীর হোসেন জানান, মঙ্গলবার বিকেলে থেকেই হালকা বাতাসের সঙ্গে বৃষ্টিপাত। সন্ধ্যার পর হঠাৎকরেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় ঝড়। ১৫ থেকে ২০ সেকেন্ড স্থায়ী এ ঝড়ে আড়মুখী গ্রামের কুটিপাড়া থেকে পশ্চিম পাড়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার লম্বা স্থান ধ্বংসস্তুপে পরিনত হয়েছে। ঝড়ের নারী ও শিশুসহ ৩ জন আহত হয়েছে।

ক্ষতিগ্রস্থ ওই গ্রামের বাবলু শেখ বলেন, হঠাৎ করে ঝড় শুরু হলো। কিছু বুঝার আগেই ১৫ থেকে ২০ সেকেন্ডের মধ্যে গাছপালা উপড়ে গেলো। বাড়িঘরে ভেঙ্গে মাটির সঙ্গে মিশে গেছে।

ঝিনাইদহের জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, ক্ষতিগ্রস্থদের সহযোগিতার জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থদের পুর্নবাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেওয়া হচ্ছে খাবার ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :