ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

সাবেক এমপি আউয়ালের নির্দেশেই খুন

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১ ২৬৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সাবেক এমপি আউযাল

আদালতে সুমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ঢাকার পল্লবীতে ছেলের সামনে সাহিনুদ্দীন নামের ব্যক্তিকে কুপিয়ে হত্যার মামলায় গ্রেফতার সুমন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। বলেছেন, সাবেক এমপি আউয়ালের নির্দেশেই সাহিনুদ্দীনকে খুন করা হয়।

সোমবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়। সুমন স্বেচ্ছায় হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি প্রদানের পর তাকে কারাগারে পাঠিয়ে দেন আদালত।

গত ১৬ মে বিকেলে জমির বিরোধের মীমাংসার কথা বলে সাহিনুদ্দীনকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করা হয়। প্রকাশ্য হত্যাকাণ্ডের ঘটনায় মা আকলিমা বেগম মামলা করেন। হ্যাভেলি প্রপার্টিজ ডেভেলপার

লিমিটেডের এমডি এবং লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি এম এ আউয়ালকে প্রধান আসামিসহ ২০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলায় ঘটনায় প্রথমে দিপু ও মুরাদকে গ্রেফতার হয়।

তদন্তভার ডিবিতে স্থানান্তরের পর ১৯ মে কিলার গ্রুপের প্রধান সুমন ব্যাপারী ও রকি তালুকদারকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী একই দিন র‌্যাব সাবেক সংসদ সদস্য এম.এ আউয়াল, হাসান ও জহিরুল হক বাবুকে গ্রেফতার করে।

২০ মে রাতে এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি মানিক ওরফে চাপাতি মানিক পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। ২২ মে রাতে এই মামলার আরেক আসামি চাপাতি মনির ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :