ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল

শান্তি অগ্রাধিকার, দুর্বলতা নয়: পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ৩০৮ বার পড়া হয়েছে

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাশ্মীরে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে দেশ দুইটি একে অপরের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। থেমে নেই কথার লড়াইও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার এ বিষয়ে স্পষ্টভাবে বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও।

শনিবার শাহবাজ বলেন, পাকিস্তান শান্তির পক্ষে, কিন্তু এমন ইচ্ছাকে দুর্বলতা মনে করে ভুল করা উচিত নয়।

তিনি অঙ্গীকার করে বলেন, আত্মমর্যাদা ও নিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। তাতে পরিস্থিতি যে রকমই হোক না কেন।

সিন্ধু পানি চুক্তির অধীনে পাকিস্তানের পানির ভাগ বন্ধ বা ভিন্ন দিকে সরানোর যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে শাহবাজ শরিফ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। পানিকে অত্যাবশ্যক জাতীয় স্বার্থ বলেও অভিহিত করেন তিনি।

তিনি স্পষ্ট করে বলেন, যে কোনো হস্তক্ষেপ পূর্ণ শক্তির সঙ্গে মোকাবিলা করা হবে। এক্ষেত্রে পাকিস্তানের দৃঢ় সংকল্প সম্পর্কে কারও কোনো ভ্রান্ত ধারণা পোষণ করা উচিত নয়।

এর আগে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো-জারদারি বলেন, পিপিপি যেমন ঐকমত্য ছাড়া বিতর্কিত খাল প্রকল্পের অনুমতি দেয়নি, তেমনি পাকিস্তানিরা ঐক্যবদ্ধ থাকবে এবং সিন্ধু নদীতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রাসনের তীব্র জবাব দেবে।

সিন্ধু পানি চুক্তি (আইডব্লিউটি) স্থগিত করার বিষয়ে ভারতের একতরফা সিদ্ধান্তের নিন্দা জানিয়ে তিনি নয়াদিল্লিকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিন্ধু আমাদের এবং আমাদেরই থাকবে। সিন্দুতে হয় আমাদের পানি প্রবাহিত হবে, নয়তো তাদের (ভারত) রক্ত। সূত্র জিও নিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :