ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সফল দেশের স্বীকৃতি ফল উৎপাদনে নতুন উচ্চতায় বাংলাদেশ, বিশ্বে গড়ছে দৃষ্টান্ত দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান গুমের শিকার পরিবারের ভাতা বরাদ্দ এই বাজেটেই প্রতিশ্রুতি মির্জা ফখরুলের হামে মৃত্যু ৭০০ ছাড়াল, বাড়ছে উদ্বেগ তিস্তা প্রকল্প বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের: মাহদী আমিন বাংলা কিউআর চালু হলে বদলে যাবে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ধ্বংসস্তূপে চাপা শত শত প্রাণ, উদ্ধার ২৩৫ মরদেহ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক তিয়েনআনমেন চীনের বীরদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

Champion Bangladesh : নারী সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ, ছাদখোলা বাসে ১৪ কি.মি. পথে গণসংবর্ধনার আয়োজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ ২৭৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খোলা ছাদে বিআরটিসি বাস : ছবি সংগ্রহ

নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা বাংলাদেশের
  
নিজস্ব প্রতিনিধি, ঢাকা

দক্ষিণ এশিয়া জয় করে ফিরছেন বাংলার মেয়েরা। নেপালে ইতিহাস গড়া বাংলাদেশের নারী ফুটবলারদের অভিনন্দন জানাবে বাংলাদেশ। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মতিঝিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবন পর্যন্ত দীর্ঘ ১৪ কিলোমিটার জুড়ে জানানো হবে গণসংবর্ধনা। প্রস্তুতি সম্পন্ন।

বুধবার বেলা প্রায় দুটো নাগাদ ঢাকায় অবতরণ করবেন লালসবুজের জার্সি পড়া বাংলার বাঘিনীরা। ছাদ খোলা দ্বিতল বাসে বহন করবে একমাত্র রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন যৌথভাবে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেবে। বিমানবন্দরে উপস্থিত থাকে গর্বিত বাংলার মেয়েদের বরণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাও যাবেন মেয়েদের বরণ করে নিতে।

বিমানবন্দর থেকে মেয়েদের বহনকারী বাস কাকলী, জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় সরণি, তেজগাঁও, মৌচাক, কাকরাইল, আরামবাগ, মতিঝিল শাপলা চত্বর হয়ে যাবে বাফুফে ভবনে। ভবনে মেয়েদের বরণ করবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

ক্রীড়াসংশ্লিষ্টরা বলছেন, ছাদখোলা বাসে কোনো ক্রীড়া দলকে সংবর্ধনা দেওয়া বাংলাদেশে এটাই প্রথম। ১৯৯৭ সালে জাতীয় ক্রিকেট দল আইসিসি ট্রফি জিতে বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ার পর তাদের মানিক মিয়া অ্যাভিনিউয়ে গণসংবর্ধনা দেওয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Champion Bangladesh : নারী সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ, ছাদখোলা বাসে ১৪ কি.মি. পথে গণসংবর্ধনার আয়োজন

আপডেট সময় : ১২:০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২