ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

৫০ কোটি টাকা আত্মসাত

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৪:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১ ২৯১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক, দুই হাজার বা লাখও নয়। কোটির ঘরে সীমাবদ্ধ থাকলেও স্বাভাবিক ঘটনার কাছাকাছি ভেবে নেওয়া যেতো। কিন্তু ৫০ কোটি? তাও আবার আত্মাসাত!

ঠিকই শুনেছেন।  ৪২ বছর বয়সের মশিউর রহমান খান ওরফে বাবু প্রতারণা করে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবশেষে গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার ঢাকার কাফরুল এলাকা থেকে গ্রেপ্তার করে সিআইডি।

তার বাড়ি মশিউর রহমানের গোপালগঞ্জের কোটালীপাড়ায়। তিনি মহাখালীর ডিওএইচএসের একটি বাড়িতে আবরার গ্রুপ নামে একটি কম্পানির অফিস খুলে নিজেকে কোম্পানির ক্রয় কর্মকর্তার পরিচয় দিতেন।

বুধবার সিআইডি সদর দপ্তরে জানানো হয়, মশিউর নিজেকে আবরার গ্রুপের ক্রয় কর্মকর্তা (বায়ার) হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন কম্পানি বা প্রতিষ্ঠানের সঙ্গে পণ্য কেনার চুক্তি করতেন। চুক্তি অনুযায়ী পণ্যের মূল্য বাবদ ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত নগদ পরিশোধ করে বাকি টাকার চেক দিতেন।

কিন্তু ব্যাংকে গিয়ে ব্যবসায়ীরা সেই টাকা আর তুলতে পারতেন না। এভাবে প্রতারণা করে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। পরে ভুক্তভোগীরা থানায় মামলা করেন। তার নামে ৯২টিরও বেশি মামলা রয়েছে।

মশিউরের গ্রেপ্তারের খবর জানতে পেরে বিভিন্ন জায়গা থেকে সিআইডি কার্যালয়ে শতাধিক ব্যবসায়ী ছুটে আসেন। দারা সবাই প্রতারণার শিকার। তারা জানান, ব্যবসায়ীরা টাকা চাইলে মশিউর তাদের প্রাণনাশের হুমকি দিতেন। দেশের প্রভাবশালী লোকদের সঙ্গে পরিচয়ের কথা বলেও তিনি ভয় দেখাতেন।

সম্প্রতি নারায়ণগঞ্জের দেলোয়ার ফ্লাওয়ার্স মিলের মালিক দেলোয়ার হোসেনের অভিযোগের ভিত্তিতে মশিউরের বিরুদ্ধে তদন্তে নামে সিআইডি। সিআইডির ঢাকা মেট্রো উত্তর বিভাগের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জাকির হোসাইন ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল হকের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৫০ কোটি টাকা আত্মসাত

আপডেট সময় : ০৪:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১