ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

ফরাসি সিনেমার আইকন ব্রিজিত বার্দোর চিরবিদায়

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ১৮৬ বার পড়া হয়েছে

ফরাসি সিনেমার আইকন ব্রিজিত বার্দোর চিরবিদায়

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরাসি চলচ্চিত্রের রূপালি পর্দা আজ আরও একবার নিঃশব্দ। বিশ্ব সিনেমার ইতিহাসে এক অনন্য নাম, এক বিস্ফোরক উপস্থিতি-ব্রিজিত বার্দো আর নেই। ফরাসি সিনেমার এই কিংবদন্তি অভিনেত্রী রোববার ৯১ বছর বয়সে পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে বিদায় নেন। তাঁর ফাউন্ডেশনের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানানো হয়নি।

১৯৫৬ সালে মুক্তিপ্রাপ্ত অ্যান্ড গড ক্রিয়েটেড উইম্যান’ সিনেমার সেই খালি পায়ে মাম্বো নাচ, এই একটি দৃশ্যই যথেষ্ট ছিল সিনেমার ইতিহাস বদলে দিতে। এলোমেলো চুল, বিদ্রোহী দৃষ্টি আর দুর্দমনীয় শরীরী ভাষায় বার্দো পর্দায় এনে দেন এমন এক যৌন আবেদন, যা তৎকালীন মূলধারার সিনেমায় ছিল অকল্পনীয়। মাত্র ২১ বছর বয়সেই তিনি সেন্সরশিপের চোখে চোখ রেখে হয়ে ওঠেন এক বৈশ্বিক আইকন।

ফরাসি সিনেমার আইকন ব্রিজিত বার্দোর চিরবিদায়
ফরাসি সিনেমার আইকন ব্রিজিত বার্দোর চিরবিদায়

ফ্রান্সে তিনি পরিচিত ছিলেন শুধু দুই অক্ষরে ‘বি.বি.’। কিন্তু এই নামের ভেতর লুকিয়ে ছিল স্বাধীনতা, সাহস আর সামাজিক প্রচলনের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি। বার্দোর নারী চরিত্র ছিল নিয়ন্ত্রণহীন, আত্মনির্ভর ও স্বতঃস্ফূর্ত যা ১৯৫০ ও ৬০-এর দশকের সংযত নারীচিত্রের সম্পূর্ণ বিপরীত।

১৯৩৪ সালের ২৮ সেপ্টেম্বর প্যারিসে জন্ম নেওয়া বার্দো বড় হন উচ্চ-মধ্যবিত্ত পরিবারে। লাজুক স্বভাবের এই কিশোরী ১৫ বছর বয়সেই এল ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নেন। সেখান থেকেই মডেলিং হয়ে চলচ্চিত্রে প্রবেশ। খুব দ্রুতই তিনি হয়ে ওঠেন ফ্রান্সের সাংস্কৃতিক প্রতীক। তার প্রভাব এতটাই বিস্তৃত ছিল যে, বলা হয়, বব ডিলান তার প্রথম গান লিখেছিলেন বার্দোকে নিয়ে, অ্যান্ডি ওয়ারহল এঁকেছিলেন তার প্রতিকৃতি।

নারীবাদী দার্শনিক সিমোন দ্য বোভোয়ার ১৯৫৯ সালে লিখেছিলেন, “বার্দো কেলেঙ্কারি ঘটান না, তিনি সহজাত প্রবৃত্তির টানেই বাঁচেন।” এই স্বতঃস্ফূর্ততাই তাকে ‘সেক্স সিম্বল’ ছাড়িয়ে পপ সংস্কৃতির এক পরশ পাথরে পরিণত করে।

তবে খ্যাতির এই ঝলকানি জীবনে এনে দেয় গভীর একাকিত্বও। বার্দো নিজেই বলেছিলেন, খ্যাতির ভেতর তিনি বন্দি হয়ে পড়েছিলেন। চারটি বিয়ে, অসংখ্য প্রেম আর বিষণ্নতার সঙ্গে লড়াই করতে গিয়ে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন তিনি। “আমি খুব বিখ্যাত ছিলাম, কিন্তু খুব অসুখীও,”—স্বীকার করেছিলেন বার্দো।

১৯৭৩ সালে মাত্র ৪২ বছর বয়সে অভিনয়কে বিদায় জানান তিনি। এরপর নিজেকে পুরোপুরি উৎসর্গ করেন প্রাণী অধিকার আন্দোলনে। ১৯৮৬ সালে প্রতিষ্ঠা করেন ব্রিজিত বার্দো ফাউন্ডেশন। সাঁ-ত্রোপেতে নিভৃত জীবনে ঘেরা থাকতেন বিড়াল, কুকুর আর ঘোড়ায়। একবার বলেছিলেন, “আমার সৌন্দর্য পুরুষদের দিয়েছি, এখন আমার প্রজ্ঞা দেব প্রাণীদের।

তবে তার জীবন ছিল বিতর্কহীন নয়। অভিবাসন, ইসলাম ও রাজনীতি নিয়ে কট্টর ডানপন্থী অবস্থানের কারণে একাধিকবার আইনি শাস্তির মুখে পড়েন। তবুও এসব বিতর্ক ছাপিয়ে বার্দো রয়ে গেছেন সিনেমার ইতিহাসে এক অমর নাম।

আজ ব্রিজিত বার্দোর মৃত্যুতে পর্দা নামলেও, বিদ্রোহী নারীর যে ছায়া তিনি রেখে গেছেন, তা চিরকাল আলো জ্বালিয়ে রাখবে ফরাসি সিনেমার আকাশে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরাসি সিনেমার আইকন ব্রিজিত বার্দোর চিরবিদায়

আপডেট সময় : ০৭:৩৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫