ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জব্বারের বলীখেলায় ইতিহাস: হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাঘা শরীফ উত্তরাঞ্চলে অতিবৃষ্টির শঙ্কা: সিলেট-সুনামগঞ্জে সাময়িক বন্যার পূর্বাভাস বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী উদ্ভাবকদের স্বীকৃতি ও সুরক্ষায় আধুনিক ব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সংস্কারে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: নজরদারি বাড়িয়েছে সিটিটিসি নির্বাচনের আগেই অস্থিতিশীলতার ষড়যন্ত্র: জামায়াতকে কড়া জবাব মির্জা ফখরুলের লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম

৩ দিনের ঢাকা সফরে ভারতের বিমানবাহিনী প্রধান রাকেশ কুমার সিং ভদৌরিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১ ৪১০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া

ভয়েস রিপোর্ট

তিনদিনের ঢাকা সফরে এসেছেন ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া। সোমবার (২২ ফেব্রুয়ারি) একটি বিশেষ বিমানে ঢাকা হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের আমন্ত্রণে তিনি ঢাকা সফরে এসেছেন ভারতের বিমান বাহিনী প্রধান। তার সফর সঙ্গী হিসেবে দুই সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে।

ভারতীয় বিমান বাহিনী প্রধান বাংলাদেশ বিমানবাহিনী ও সেনাবাহিনী প্রধান এবং বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকালে বাংলাদেশের প্রধান বিএএফ বিমান ঘাঁটিগুলো পরিদর্শন করবেন।

রাকেশ কুমার সিং ভদৌরিয়া ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন। ভারতীয় প্রতিনিধিদলও ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন।

ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া ঢাকার মিরপুরে অবস্থিত সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ১৮শ এয়ার স্টাফ কোর্সের প্রাক্তন শিক্ষার্থী। এই সফরে ভারতীয় বিমানবাহিনী প্রধানকে ডিএসসিএসসির মিরপুর হল অফ ফেইমে অন্তর্ভুক্ত করা হবে। ভারতীয় বিমানবাহিনী প্রধানের সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৩ দিনের ঢাকা সফরে ভারতের বিমানবাহিনী প্রধান রাকেশ কুমার সিং ভদৌরিয়া

আপডেট সময় : ১১:৫৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১