ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সুবর্ণজয়ন্তীর আগে শেষ হচ্ছে মুজিবনগর-কোলকাতা স্বাধীনতা সড়কের কাজ : স্থানীয় সরকার মন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১ ৩৭৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

আসছে মার্চ মাসের প্রথমার্ধেই নির্মাণ কাজ শেষ হবার আশা করছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। মন্ত্রী বলেন, মুজিবনগর সরকার, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যকে সমৃদ্ধ করতে সরকার মেহেরপুরের মুজিবনগরে ঐতিহাসিক স্বাধীনতা সড়কটি নির্মাণের সিদ্ধান্ত নেয়। মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উদযাপন উপলক্ষে গঠিত আন্ত:মন্ত্রণালয় উপ-কমিটির প্রথম বৈঠকে এ কথা জানান মন্ত্রী।

সভায় উপ-কমিটির আহবায়ক স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তরসমূহের নিজস্ব ও জাতীয় পর্যায়ে গৃহীত কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে কমিটির কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রী বৈঠকে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহবায়ক করে একটি আহবায়ক কমিটি গঠন করে দেন। সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :