ঢাকা ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সিনহা রশিদ নিহতর ঘটনা তদন্তে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কমিটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০ ৬১৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডেজিটাল ডেস্ক
কক্সবাজারে পুলিশের গুলিতে সাবেক সেনাকর্মকর্তা সিনহা রশিদ খানের নিহতর ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্রমন্ত্রলয়। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি ৭দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবার কথা রয়েছে। কমিটি প্রধান মিজানুর রহমান মঙ্গলবার কক্সবাজারে দীর্ঘ সময় নিয়ে বৈঠক করেছেন। পরে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কমিটির সংশ্লিষ্টদের নিয়ে প্রথম বৈঠকে কর্মপন্থা নির্ধারণ করেছেন তারা। সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে চান। তদন্ত কার্যক্রম গোপন থাকবে। এ বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফের শামলাপুরে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশেদ খান নিহত হন।
জানা গেছে, তিনি ভ্রমণভিত্তিক একটি ভিডিও চিত্র ধারণ করতে ৩ জুলাই ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন। ঘটনার পর ২ আগস্ট কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলীকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি পুনর্গঠন করে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে তদন্ত দলের প্রধান করা হয়েছে। কমিটিতে রয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের একজন প্রতিনিধি, রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজারের এরিয়া কমান্ডারের একজন প্রতিনিধি, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) একজন প্রতিনিধি ও কক্সবাজার জেলা প্রশাসনের একজন প্রতিনিধি। কমিটিকে সরেজমিনে তদন্ত করে ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে তার করণীয় সম্পর্কে সুস্পষ্ট মতামত দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :