ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাড়ে ৮ লাখ টাকার জাটকা ইলিশ জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২০:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১ ৩৩১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাটকা আহরণ নিষিদ্ধকালে জেলেদের জন্য মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় প্রায় ৩১ হাজার মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে সরকার। অথচ সহায় নিয়ে রাতের আধারে জাটকা আহরণ করছে কিছুসংখ্যক মৎস্যজীবী। জাটকা আহরণ প্রতিরোধে নৌপুলিশসহ প্রশাসন মাঠে নেমেছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জাটকা ও কারেন্ট জাল জব্দ করা হচ্ছে।

অভিযানের ধারাবাহিকতায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া মৎস্য আড়ৎ সংলগ্ন পদ্মা নদীর ঘাটে অভিযান চালিয়ে ৪ হাজার ২০০ কেজি জাটকা জব্দ করেছে মাওয়া নৌ-পুলিশ। এসব জাটকার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা।

 

মাওয়া নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জ জে এম সিরাজুল কবির জানিয়েছেন, বুধবার ভোরে পদ্মা নদীর মাওয়া মৎস্য আড়তের ঘাটে অভিযান চালিয়ে এসব জাটকা আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। জাটকাগুলো ড্রামে নিয়ে এসে গাড়িতে করে আড়তে নিয়ে যাবার সময় আটক করা হয়।

নৌ-পুলিশের উপস্থিতি টের পেয়ে জাটকার সাথে জড়িতরা পালিয়ে যায়। পরে জব্দকৃত জাটকাগুলো উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামানের উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :