ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

শাপলা চত্বরের পুনরাবৃত্তি ঘটাতে চেয়েছিলো হেফাজত: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১ ৩১০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্রমন্ত্রী : ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০১৩ সালে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরের ঘটনার পুনরাবৃত্তি ঘটানো যায় কি-না সেই উদ্দেশ্যে হেফাজতে ইসলাম সহিংসতা চালিয়েছিল। যা তদন্তে উঠে এসেছে।

বুধবার ধানমন্ডির বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হেফাজতের অর্থায়ন যারা করেছে তাদের বিষয়ে গোয়েন্দা সংস্থারা কাজ করছে। কিছু কিছু উপাদান পাওয়াও গেছে। তদন্তের স্বার্থে বলা যাবে না। তদন্ত চলছে। তাতে কার অ্যাকাউন্টে কোথা থেকে কত টাকা এসেছে তদন্তে তা বেড়িয়ে আসবে।

তিনি বলেন, ভূমি অফিসে জমির সব ধরনের কাগজপত্র থাকে। সেখানে হেফাজত অগ্নিসংযোগ করেছে। এর উদ্দেশ্য ছিল অশান্তি সৃষ্টি করা। জেলা প্রশাসকের বাংলোয় অ্যাটাক করেছে। পুলিশের বাংলো অ্যাটাক করেই ক্ষ্যান্ত হয়নি।  পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ করে ভস্মিভূত করেছে।

এখানেই শেষ নয়, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ইনস্টিটিউট ধ্বংসযজ্ঞে পরিণত করেছে। এই শব্দগুলো একসঙ্গে মূল্যায়ন করলে তাদের মূল উদ্দেশ্য বের হয়ে আসবে।

তিনি বলেন, ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনার পুনরাবৃত্তি ঘটনোর রাজনৈতিক অভিলাষ ছিলো। হেফাজতের নানা ধরনের গোপনীয় কর্মকাণ্ড নিরাপত্তা বাহিনী খতিয়ে দেখছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :