ঢাকা ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশুহত্যার অভিযুক্ত বাবা-ছেলেকে ঘিরে আদিতমারীতে রণক্ষেত্র, এসপিসহ আহত ২০ ইরান-মার্কিন চুক্তি আলোচনায় তিন হাজার কোটি ডলার রাজশাহীর আম ও কালাইরুটি স্বাদে মুগ্ধ মার্কিন অতিথি   বেনজীরকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানো প্রক্রিয়া চলছে: উপদেষ্টা চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের

রাজশাহীর আম ও কালাইরুটি স্বাদে মুগ্ধ মার্কিন অতিথি  

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

রাজশাহীর রসালো আমের স্বাদ নিয়ে মুগ্ধ অতিথি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী সুস্বাদু ও মিষ্টি আমের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। জেলা প্রশাসনের নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী, মে মাসের মাঝামাঝি থেকে গুটি আম পাড়ার মধ্য দিয়ে মৌসুম শুরু হয়। এরপর ধাপে ধাপে গোপালভোগ, ল্যাংড়া, খিরসাপাত (হিমসাগর), আম্রপালি ও ফজলি বাজারে আসে।

বাংলাদেশের আমের রাজধানী হিসেবে রাজশাহী বিশ্বজুড়ে সুপরিচিত। প্রতিবছর গ্রীষ্মকালে এখানকার বাগানগুলো পাকা ও সুমিষ্ট আমে ভরে ওঠে। এই অঞ্চলের ২৭০টিরও বেশি প্রজাতির আমের মধ্যে ল্যাংড়া, গোপালভোগ, খিরসাপাত বা হিমসাগর, ফজলি, আম্রপালি ও আশ্বিনা অন্যতম। পুঠিয়ার বানেশ্বর দেশের অন্যতম বৃহৎ আমের হাট রয়েছে।

এই আমের রাজশাহীতে পরিদর্নে এসে এবং আম ও কালাই রুটির স্বাদ নিয়ে মুগ্ধ হলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। খাবারটির স্বাদ নেওয়ার পর নিজের অনুভূতি বলেন, দারুণ মজা!

মঙ্গলবার বিকেলে নগরীর উপশহর নিউ মার্কেট এলাকার রুমন কালাই হাউজ পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত।

রাজশাহীর আম ও কালাইরুটির স্বাদে মুগ্ধ মার্কিন অতিথি  
রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটির স্বাদ নিচ্ছে মার্ন রাষ্ট্রদূত

এর আগে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মঙ্গলবার (১৬ জুন) রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর আম হাট পরিদর্শন করেন।  তিনি হাটের বিভিন্ন আড়ত ঘুরে দেখেন, স্থানীয় আম চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং বেশ কয়েক জাতের আমের স্বাদ গ্রহণ করে মুগ্ধতা প্রকাশ করেন।

এ সময় তিনি কালাইরুটি তৈরির পুরো প্রক্রিয়া আগ্রহভরে পর্যবেক্ষণ করেন। নিজের মোবাইল ফোনে রুটি তৈরির ছবি ধারণের পাশাপাশি সেলফিও তোলেন। এরপর তিনি ঘুরে ঘুরে বেগুন ভর্তা তৈরি, রাজহাঁসের মাংস রান্নাসহ বিভিন্ন খাবার প্রস্তুতের প্রক্রিয়াও দেখেন।

খাবারের প্রস্তুতি দেখা শেষে রাষ্ট্রদূত তার স্ত্রীকে সঙ্গে নিয়ে কালাইরুটি ও রাজহাঁসের মাংস খেতে বসেন। খাওয়াদাওয়া শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, কালাইরুটি, হাঁসের মাংস ও বেগুন ভর্তার স্বাদ এক কথায় দারুণ ছিল।

এদিকে, রাষ্ট্রদূতের আগমনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক মানুষের ভিড় জমে কালাই হাউজে। অনেকেই এক নজর দেখতে ভিড় করেন সেখানে। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে রাষ্ট্রদূতের সফরসঙ্গীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীর আম ও কালাইরুটি স্বাদে মুগ্ধ মার্কিন অতিথি  

আপডেট সময় : ০৮:৪৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬