ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মালদ্বীপে সরাসরি জাহাজ চলাচল ও বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধি চায় বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ ৩২৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস রিপোর্ট

বাংলাদেশের চট্টগ্রাম ও মালদ্বীপের রাজধানী মালের মধ্যে সরাসরি জাহাজ চলাচলসহ দু’দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধির প্রস্তাব করেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। পাশাপাশি দু’দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ পর্যটন শিল্প বিকাশে উপকূলীয় নৌ-পথ চালু করতে মালদ্বীপের সহযোগিতা কামনা করেন ড. মোমেন।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফর করছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মেদ সলিহ। বুধবার মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাকালে ড. এ. কে. আব্দুল মোমেন এসব প্রস্তাব তুলে ধরেন। এসময় মালদ্বীপের অধিক সংখ্যক ছাত্রকে বাংলাদেশে অধ্যয়নের আহবান জানিয়ে বলেন, বাংলাদেশ মালদ্বীপের নাগরিকদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রদানে বাংলাদেশের আগ্রহের কথা উল্লেখ করেন।

বাংলাদেশের তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, কৃষি পণ্য, হালাল খাদ্য পাটজাত পণ্য, ঔষধ, গৃহস্থালী সামগ্রী, বাংলাদেশের তৈরি জাহাজসহ বিভিন্ন পণ্য বাংলাদেশ থেকে আমদানির জন্য মালদ্বীপকে আহবান জানান ড. মোমেন।

মালদ্বীপকে বাংলাদেশের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (Preferential Trade Agreement) এবং দ্বিপাক্ষিক বিনিযোগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি (Bilateral Investment Promotion and Protection Agreement) স্বাক্ষরের অনুরোধ জানান ড. মোমেন।

বিদেশমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ সফর করার জন্য মালদ্বীপের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। এসময় উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে তাঁরা সন্তোষ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে মালদ্বীপের বিদেশমন্ত্রী আব্দুল্লা শহিদ, বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম, বিদেশ সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :