ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মমতাকে অভিনন্দন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৩:৪২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১ ২৯৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা তৃতীয় বারের মতো পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং সংবাদ বার্তায় এতথ্য নিশ্চিত করেছে।

সংবাদ বার্তায় বলা হয়, টানা তিনবারের মতো পশ্চিমবঙ্গ রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বুধবার পশ্চিমবঙ্গের রাজ্যপালের দাপ্তরিক ভবন রাজভবনে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দোপাধ্যায়। শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দল জিতলেও নিজ আসন নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর কাছে প্রায় ২ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হেরে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজ আসনে পরাজিত হলেও মুখ্যমন্ত্রীর শপথ নেন তিনি। সংবিধান অনুযায়ী মমতাকে আগামী ছয় মাসের মধ্যে রাজ্যের যে কোনো একটি আসনে বিজয় অর্জন করতে হবে।

এবার পশ্চিমঙ্গের বিধানসভার নির্বাচনে মমতার দল তৃণমূল কংগ্রেস ২৯২টি আসনের মধ্যে ২১৩টি আসনে জয়ী হয়ে ক্ষমতার মনসদে আসছেন।

এর আগে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :