ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

ভারত-বাংলাদেশ জলসম্পদ সচিব পর্যায়ের বৈঠক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১ ৫২৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

যৌথ নদী কমিশন কাঠামোর আওতায় ভারত-বাংলাদেশ জলসম্পদ সচিব পর্যায়ের বৈঠক গত সোমবার নয়াদিল্লীতে অনুষ্ঠিত হয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন।

ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন শ্রী পঙ্কজ কুমার, সচিব (জলসম্পদ, আরডি ও জিআর) এবং বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জলসম্পদ মন্ত্রকের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদী দুই দেশের মানুষের জীবন ও জীবিকার উপর সরাসরি প্রভাব ফেলেছে।

উভয় পক্ষই এই বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সহযোগিতার প্রশংসা করেছে।

বৈঠকে নদীর জলবণ্টন, দূষণ প্রশমন, নদীর তীর রক্ষা, বন্যা ব্যবস্থাপনা, অববাহিকা ব্যবস্থাপনা ইত্যাদি পানিসম্পদ বিষয়ক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়েছে দুই পক্ষ। একটি যৌথ প্রযুক্তিগত কার্যনির্বাহী দল এই বিষয়ে তথ্য সরবরাহ করবে।

বিবৃতিতে বলা হয়, আলোচনা ফলপ্রসু ছিলো এবং একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল। পারস্পরিক সুবিধাজনক তারিখে জেআরসি কাঠামোর আওতায় ঢাকায় অনুষ্ঠিতব্য সচিব পর্যায়ের পরবর্তী বৈঠকের সময় নির্ধারণে উভয় পক্ষ সম্মত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারত-বাংলাদেশ জলসম্পদ সচিব পর্যায়ের বৈঠক

আপডেট সময় : ০৬:৪৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১