ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনা অন্য রকম হয়ে যেতো: নাঈম হাসান আদ্-দ্বীনের কোটি টাকার চাপ উপেক্ষা করে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা যৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত বিজিবি-বিএসএফ, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক

ভারতে একদিনেই ৫০ চিকিৎসকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১ ২৭৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) তথ্যে বলা হয়েছে, করোনার ছোঁবলে একদিনেই ৫০ চিকিৎসকের মৃত্যু হয়েছে। এনিয়ে ২৪৪ জন চিকিৎসকের মৃত্যুর খবর দিল আইএমএ।

এদের মধ্যে রবিবার ৫০ জনের মৃত্যু নথিবদ্ধ হয়েছে বলে মেডিকেল অ্যাসোসিয়েশনিটির তথ্যের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

ভারতে এ পর্যন্ত প্রায় ১ হাজার চিকিৎসকের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। এদের মধ্যে গত বছর সংক্রমণের প্রথম ঢেউয়ে ৭৩৬জন এবং চলতি বছর দ্বিতীয় ঢেউয়ে আরও ২৪৪ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছর সবচেয়ে বেশি চিকিৎসকের মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যে। এখানে ৬৯ জন মারা গেছেন। এরপর উত্তর প্রদেশে ৩৪ জন ও দিল্লিতে মারা গিয়েছেন ২৭ জন ।

সোমবার আইএমএর সাধারণ সম্পাদক ডা. জায়েশ লেলে বলেছেন, “গতকাল ভারত জুড়ে ৫০ জন চিকিৎসক মারা গেছেন আর এপ্রিলের প্রথম সপ্তাহে দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে ২৪৪ জন, যা খুবই দুর্ভাগ্যজনক।”

করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত দিল্লির তেগ বাহাদুর হাসপাতালের আবাসিক চিকিৎসক আনাস মুজাহিদের (২৬) করোনাভাইরাস পজিটিভ আসার কয়েক ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়। চলতি বছর মৃত্যু হওয়া চিকিৎসকদের মধ্যে তিনিই সবচেয়ে তরুণ বয়সী। টিকা নেওয়ার আগেই কোভিড-১৯ এ তার মৃত্যু হল।

চলতি বছর ভারতজুড়ে যে ২৪৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। যাদের মাত্র তিন শতাংশ চিকিৎসকের দুটি ডোজ করে টিকা নেওয়া ছিলো।

ভারতে পাঁচ মাস ধরে চলা টিকা কর্মসূচীর আওতায় এ পর্যন্ত ৬৬ শতাংশ স্বাস্থ্য কর্মীকে দু’টি ডোজ টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।

আইএমএ কোভিড-১৯ এ ভারতে প্রায় এক হাজার চিকিৎসকের মৃত্যুর কথা জানালেও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে, কারণ ভারতে ১২ লাখেরও বেশি চিকিৎসক থাকলেও আইএমএ তাদের প্রায় সাড়ে তিন লাখ সদস্যের তথ্যই শুধু নথিবদ্ধ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতে একদিনেই ৫০ চিকিৎসকের মৃত্যু

আপডেট সময় : ০২:৫২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১