ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতের সেরাম ইন্সটিটিউট ও বায়োটেককে টার্গেট করেছে চিনের হ্যাকাররা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ ৩৫০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

এরই মধ্যে চীন এবং ভারত দু’টি দেশই বিশ্বের বহু দেশকে নিজেদের তৈরি টিকা পাঠিয়েছে। তবে বিশ্বব্যাপী বিক্রি হওয়া সব টিকার ৬০ শতাংশেরও বেশি ভারতেই উৎপাদন হয়।

সিঙ্গাপুর ও টোকিওতে অবস্থিত গোল্ডম্যান স্যাশের তৈরি সাইবার গোয়েন্দা সংস্থা সাইফিরমা জানিয়েছে, স্টোন পান্ডা নামে পরিচিত চীনা হ্যাকিং গ্রুপ এপিটি টেন। এই হ্যাকিং গ্রুপটি ভারতের সেরাম ইন্সটিটিউট ও ভারত বায়োটেককে টার্গেট করেছে। এই দুটি সংস্থা ভারতে করোনার টিকা তৈরি করছে।

এই দুই সংস্থার প্রযুক্তি পরিকাঠামো হ্যাক করে তথ্য চুরি ও টিকা সরবরাহের চেইনের তথ্য চুরির চেষ্টা করছে চীনা হ্যাকাররা। সাইফিরমার চিফ এক্সিকিউটিভ কুমার রিতেশ বলেছেন, ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলোর তথ্য হাতানোর মাধ্যমে প্রতিযোগিতার বাজারে টিকে থাকার চেষ্টা করা হচ্ছে। এতে নানারকমের ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে।

তিনি আরো জানান, চীনা হ্যাকাররা ভারতের সেরাম ইন্সটিটিউট ও ভারত বায়োটেককে টার্গেট করেছে।
প্রসঙ্গত, অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার কোভিশিল্ড ভারতে তৈরি করছে পুণের সেরাম ইন্সটিটিউট। এটি বিশ্বের সর্ববৃহৎ টিকা প্রস্তুতকারক সংস্থা।

অন্যদিকে, হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক ও আইসিএমআর-এর যৌথ প্রচেষ্টায় তৈরি হয়েছে কোভ্যাক্সিন। ভারতে জরুরি ভিত্তিতে এই দুটি টিকাকেই ছাড়পত্র দেওয়া হয়েছিল। এই দুটি টিকার প্রয়োগ জোরকদমে চলছে ভারতজুড়ে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :