ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশের উপহারের ১০ হাজার রেমডেসিভির যাচ্ছে ভারতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১ ২৯৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। লাগাতার আক্রান্ত-মৃত্যুর ঘটনায় বিপর্যস্ত ভারত।

কয়েক দিন ধরে দৈনিক চার লাখের কাছাকাছি রোগী শনাক্ত হচ্ছে। মৃত্যু তালিকায় ওঠে আসছে  প্রতিদিন তিন হাজারেরও অধিক মানুষ। এ পরিস্থিতিতে নিকটতম প্রতিবেশী দেশটির পাশে মানবিক সাহায্য নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ।

করোনা মোকাবেলায় ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে প্রথম দফায় বুধবার ১০ হাজার ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল রেমডিসিভির পাঠানো হচ্ছে।

সূত্রের খবর, পর্যায়ক্রমে অন্যান্য জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানো হবে এবং প্রয়োজনে দিল্লিকে আরও সহায়তা দিতে আগ্রহী ঢাকা। ভারত যে চাহিদাপত্র দিয়েছে, তা নিয়েও কাজ করছে ঢাকা।

বিদেশমন্ত্রক জানিয়েছে, ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরালের পাশাপাশি ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিটস এবং কয়েক হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন-সি এবং প্রয়োজনীয় ট্যাবলেটও পাঠানো হবে।

মঙ্গলবার বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ভারতের যেসব প্রদেশ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে, আমরা তাদের কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে বলেছি। অনুমতি পেলে সহযোগিতা করব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের উপহারের ১০ হাজার রেমডেসিভির যাচ্ছে ভারতে

আপডেট সময় : ১২:১৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১